রবিবার, জুলাই ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় ছাত্রী আটক

অক্টোবর ১৯, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ আহমেদ হত্যার ঘটনায় তার ছাত্রী বর্ষা আক্তারকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর বংশালের নূর বক্স রোডের রৌশান ভিলা নামের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বর্ষার পরিবারের সদস্যদেরও পুলিশ নজরদারিতে রেখেছে বলে জানিয়েছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

এর আগে একই দিন সন্ধ্যার দিকে আরমানিটোলার একটি ভবনের সিঁড়ি থেকে জুবায়েদের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা জানান, জুবায়েদ ওই ভবনের পঞ্চম তলায় একাদশ শ্রেণির শিক্ষার্থী বর্ষা আক্তারকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও উচ্চতর গণিত পড়াতেন। শনিবার সন্ধ্যার দিকে ছাত্রী বর্ষা ফোনে জুবায়েদকে টিউশনিতে আসবেন কি না জানতে চান। পরে তার অবস্থান নূর বক্স লেনে পাওয়া যায়।

স্থানীয়রা জানান, সিঁড়ির বিভিন্ন ধাপে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে ছিল। ধারণা করা হচ্ছে, প্রাণ বাঁচাতে নিচ তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত দৌঁড়েছিলেন জুবায়েদ। তবে ভবনের কোনো বাসিন্দাই হত্যার সময় কিছু দেখেননি বা জানাননি। পাশের ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পেছন থেকে দুই ব্যক্তি দৌড়ে ভবন থেকে বেরিয়ে যাচ্ছেন, তবে তাদের মুখ স্পষ্ট বোঝা যায়নি।

বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “আমরা ইতোমধ্যে দুইজনকে শনাক্ত করেছি। ছাত্রী বর্ষা ও তার এক বয়ফ্রেন্ডের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে ধারণা করছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

আনিস আলমগীর, সোমা, পিয়া ও তুষ্টিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় জিডি

জুলাই ৫, ২০২৬
প্রধান সংবাদ

অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া যুবদল নেতা লিটু গ্রেপ্তার

জুলাই ৫, ২০২৬
প্রধান সংবাদ

‘জুলাই জাদুঘরের প্রশংসা করবে না তারা, এতে তাদের ঘুম হারাম হয়েছে’

জুলাই ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ৪ মাস কীভাবে সংরক্ষণ করা হলো খামেনির মরদেহ

    0 shares
    Share 0 Tweet 0
  • কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আনিস আলমগীর, সোমা, পিয়া ও তুষ্টিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় জিডি

জুলাই ৫, ২০২৬

অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া যুবদল নেতা লিটু গ্রেপ্তার

জুলাই ৫, ২০২৬

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নৃত্য করে বিএনপি নেতা বহিষ্কার

জুলাই ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version