আসন্ন নির্বাচনকে অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে ইসি সচিব সাংবাদিকদের বলেন, “নির্বাচন আয়োজনের উপযোগী পরিবেশ দেশে বিদ্যমান। সেনাবাহিনীর ৯০ হাজার থেকে ১ লাখ সদস্য, পুলিশের দেড় লাখ সদস্য এবং আনসারের সাড়ে পাঁচ লাখ সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবেন।”
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠলে সচিব জানান, “সভায় অগ্নিকাণ্ডের বিষয়টি নিয়ে আলোচনা হয়নি।”
এ ছাড়া লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, “লুট হওয়া অস্ত্রের ৮৫ শতাংশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট অংশ উদ্ধারে কাজ চলছে।”
