বুধবার, আগস্ট ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

প্রশাসকের অপসারণ ও একতরফা তফসিল বাতিলের দাবিতে কৃষিবিদ ইনস্টিটিশনে বিক্ষোভ

অক্টোবর ২০, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

কৃষিবিদদের জাতীয় সংগঠন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর প্রশাসক আব্দুর রব খানের অপসারণ, একতরফাভাবে গঠিত নির্বাচন কমিশন ও ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কৃষিবিদরা।

সোমবার রাজধানীর খামারবাড়ি সড়কে অবস্থিত কেআইবি কমপ্লেক্সের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল খামারবাড়ি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্তমান প্রশাসক দায়িত্ব পাওয়ার পর থেকেই নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির আশ্রয় নিয়েছেন। নিজের পছন্দের লোকদের অনিয়মভাবে নিয়োগ দিয়েছেন, যা কেআইবির বিধি-বিধানের পরিপন্থী। কেআইবির স্বার্থে তার অপসারণ দাবি করেন তারা। 

সমাবেশে এ্যাবের আহ্বায়ক কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেআইবির সাবেক সভাপতি কৃষিবিদ ইব্রাহিম খলিল, এ্যাবের সাবেক আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার বাবলা ও রাশিদুল হাসান হারুন, সাবেক সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, এ্যাবের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন চঞ্চল, অধ্যাপক আবুল বাশার ও শফিকুল ইসলাম শফিক ও সদস্য অধ্যাপক জমশেদ আলম প্রমুখ।

ইব্রাহিম খলিল বলেন, সাধারণ সভা ছাড়া যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ। যারা এই কমিশনের দায়িত্ব নিয়েছেন, তাদের পদত্যাগ করা উচিত।

কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার বাবলা বলেন, আমি কেআইবির নির্বাচিত মহাসচিব ছিলাম। আমার সময়ের সভাপতির কোনো মতামত না নিয়েই প্রশাসক কমিশন গঠন করেছেন। অথচ একটি সাধারণ সভা ডেকে বা সাবেক সভাপতি ও মহাসচিবদের সঙ্গে পরামর্শ করেই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আমরা নির্বাচনের পক্ষে, কিন্তু সব প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও গণতান্ত্রিক।
রাশিদুল হাসান হারুন বলেন, কেআইবির মর্যাদা ও ঐতিহ্য রক্ষায় আমরা প্রয়োজনীয় সব কিছু করতে প্রস্তুত।

শাহাদাত হোসেন চঞ্চল অভিযোগ করেন, ফ্যাসিস্ট ও মৌলবাদী একটি সংগঠনের কর্মীদের নিয়ে কমিশন গঠন করা হয়েছে। এটি বাতিল না করা হলে প্রশাসককে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

কামরুজ্জামান কায়সার বলেন, বর্তমান প্রশাসক কৃষিবিদদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একতরফাভাবে আগের ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে বসে অবৈধ কাজ করে যাচ্ছেন। তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা ইতিমধ্যে এই প্রশাসকের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছি। এর বিচার হতেই হবে। আমরা সিনিয়র কৃষিবিদদের নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবো। এর আগে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। কোনো অনিয়ম আমরা মেনে নেবো না।

কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, প্রশাসক সিনিয়র কৃষিবিদদের মতামত ছাড়াই নিজের ইচ্ছেমতো নির্বাচন কমিশন গঠন করেছেন। এতে রাজনৈতিক দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি ক্ষমতার অপব্যবহার ছাড়া কিছু নয়।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

র‍্যাবের অভিযানে ১,২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি গ্রেপ্তার

আগস্ট ২৬, ২০২৬
বাংলাদেশ

লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন রাউজানের জিয়া

আগস্ট ২৬, ২০২৬
খেলা

‘ব্রাজিলের বিপক্ষে খেললেও বদলাবে না বাংলাদেশের ফুটবল’

আগস্ট ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চীন সীমান্তে বন্যায় নেপালে নিহত ৮, তিব্বতে অনেকে নিখোঁজ

আগস্ট ২৬, ২০২৬

ডেইলি স্টার ও রয়টার্সের পরোক্ষ চক্র: ‘মক্কা প্যাক্ট’ নিয়ে নেতিবাচক বয়ান তৈরির অভিযোগ

আগস্ট ২৬, ২০২৬

র‍্যাবের অভিযানে ১,২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি গ্রেপ্তার

আগস্ট ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version