Sunday, October 18, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home শিক্ষাঙ্গণ

কোরআন প্রশিক্ষণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাজধানীতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

October 20, 2025
A A
কোরআন প্রশিক্ষণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাজধানীতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

নোয়াখালীতে কোরআন প্রশিক্ষণ কর্মসূচিতে বিএনপি ও যুবদলের হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

সোমবার যোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শিবির ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা মহানগর পূর্ব সভাপতি আসিফ আব্দুল্লাহ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ছাত্রশিবির দেশের ছাত্রসমাজের আস্থা অর্জন করেছে। শহর থেকে গ্রাম পর্যন্ত শিক্ষার্থীরা সংগঠনের কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়েছে।”

তিনি আরও বলেন, “ছাত্রশিবির মেধাবীদের সংবর্ধনা দেয়, কোরআন শিক্ষার আয়োজন করে। কিন্তু নোয়াখালীতে বিএনপি ও যুবদলের হামলায় বহু শিক্ষার্থী আহত হয়েছে—এটি নিন্দনীয়। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

সিবগাতুল্লাহ বলেন, “ইসলামী ছাত্রশিবির সবসময় ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে। ১৯৮৫ সালে চাঁপাইনবাবগঞ্জে কোরআনের জন্য শিবির কর্মীরা জীবন উৎসর্গ করেছিলেন। কোরআনের জন্য জীবন দিতে শিবির কখনো পিছপা হবে না।”

বিএনপির উদ্দেশে তিনি আহ্বান জানান, “ফ্যাসিবাদী আচরণ পরিহার করুন, কোরআন কার্যক্রমে বাধা প্রদান থেকে বিরত থাকুন এবং নতুন প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী দায়িত্বশীল আচরণ করুন।”

তিনি শিবির কর্মীদের উদ্দেশে বলেন, “তারা আমাদের একটি দারসুল কোরআন বন্ধ করেছে; আমরা সারাদেশে লক্ষ দারসুল কোরআন চালু করব।”

সমাবেশ থেকে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও সাম্প্রতিক অগ্নিকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।

বিক্ষোভ-পরবর্তী সমাবেশে আরও বক্তব্য রাখেন— কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, তথ্য সম্পাদক আবু সাঈদ সুমন, ঢাকা মহানগর পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহের ও দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলামসহ ঢাকা মহানগর ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

Related Posts

বাংলাদেশ

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

October 17, 2026
বাংলাদেশ

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

October 15, 2026
প্রধান সংবাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে পদদলিত হয়ে নিহত ২০

October 18, 2026

বিএনপি ও নিষিদ্ধ ছাত্রলীগের যৌথ হামলা: জামায়াত সমর্থক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা

October 18, 2026

ফ্যাসিবাদের শক্ত ঘাঁটি গাজীপুরে নতুন চক্রান্ত: টার্গেট দেশের স্বাবলম্বী ফার্মা ইন্ডাস্ট্রি

October 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version