Sunday, October 18, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার দায়ে ছাত্রীর পাশাপাশি মূল হত্যাকারী দুইজন

October 21, 2025
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। হত্যার দায় প্রাথমিকভাবে স্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রী ও তার প্রেমিক মাহির রহমান। পুলিশের ভাষ্য অনুযায়ী, এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল এক মাস আগে।

পুলিশ জানায়, ১৯ অক্টোবর সন্ধ্যার আগে টিউশনিতে যাওয়ার সময় পুরান ঢাকার আরমানিটোলার নুরবক্স রোডের রৌশান ভিলা নামের একটি বাসার নিচে জোবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করেন মাহির। এ সময় মাহিরের সঙ্গে ছিলেন তার বন্ধু ফারদিন আহম্মেদ আয়লান। হত্যাকাণ্ডের পুরো ঘটনাতেই সহায়তা করেন সেই ছাত্রী—যাকে পড়াতে যেতেন জোবায়েদ।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে মাহির ও ছাত্রী দুজনই হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, জোবায়েদের সঙ্গে ওই ছাত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। এতে ক্ষুব্ধ হয়ে মাহির তাকে হত্যার পরিকল্পনা করে। পরবর্তীতে তিনজন মিলে পরিকল্পনা বাস্তবায়ন করেন।

পুলিশের একজন কর্মকর্তা জানান, “হত্যার পরিকল্পনা হয় প্রায় এক মাস আগে। মাহির, তার বন্ধু ফারদিন এবং মেয়েটি মিলে কৌশলে জোবায়েদকে ফাঁদে ফেলে। ঘটনার দিন মাহির ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। মেয়েটি তখন নিচে এসে দেখে যায় জোবায়েদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।”

প্রসঙ্গত, নিহত জোবায়েদ হোসাইন ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

ঘটনার পর পুলিশ বর্ষা, মাহির ও ফারদিনসহ চারজনকে আটক করেছে। মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা।

Related Posts

বাংলাদেশ

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

October 17, 2026
বাংলাদেশ

অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি সরাসরি দেখার ব্যবস্থা

October 17, 2026
বাংলাদেশ

বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না, চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের

October 17, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে পদদলিত হয়ে নিহত ২০

October 18, 2026

বিএনপি ও নিষিদ্ধ ছাত্রলীগের যৌথ হামলা: জামায়াত সমর্থক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা

October 18, 2026

ফ্যাসিবাদের শক্ত ঘাঁটি গাজীপুরে নতুন চক্রান্ত: টার্গেট দেশের স্বাবলম্বী ফার্মা ইন্ডাস্ট্রি

October 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version