সোমবার, জুলাই ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

গৌরনদীতে আলোচিত ২ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়নি

অক্টোবর ২২, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বরিশালের গৌরনদীতে আলোচিত দুইটি হত্যাকাণ্ডের রহস্য পাঁচ বছরেও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। একটি ঘটনায় নিহত যুবক মামুন রাঢ়ীর লাশ উদ্ধারের পরও হত্যাকারীরা এখনো অজ্ঞাত থেকে গেছে, আরেকটি ঘটনায় ১৫ মাস পার হলেও অজ্ঞাতপরিচয় আরেক যুবকের পরিচয় পর্যন্ত নিশ্চিত করা যায়নি।

প্রথম ঘটনাটি ঘটে ২০২০ সালের ১৯ আগস্ট। ওই দিন রাতে গৌরনদী উপজেলার বাটাজোর বন্দর থেকে নিজের ইজিবাইকসহ নিখোঁজ হন মামুন রাঢ়ী। তিনি উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের উত্তর মোড়াকাঠী গ্রামের আব্দুস সালাম রাঢ়ীর ছেলে। সাতদিন পর ২৬ আগস্ট সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাজারসংলগ্ন খালে তার গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ ভেসে ওঠে।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সালাম রাঢ়ী বাদী হয়ে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও কোনো অগ্রগতি না হওয়ায় পরবর্তীতে আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা সিআইডিকে। সিআইডির একাধিক কর্মকর্তা ঘটনাস্থল ও নিহতের গ্রাম পরিদর্শন করলেও হত্যার ক্লু, ইজিবাইক উদ্ধার বা কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেননি।

নিহতের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাঁচ বছর পেরিয়ে গেলেও মামলার কোনো অগ্রগতি নেই। হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

দ্বিতীয় ঘটনাটি ঘটে ২০২4 সালের ২০ জুলাই। সেদিন সকালে গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের এক পাটক্ষেতের আইলে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয় এবং চৌকিদার মো. মাহবুব মৃধাকে বাদী করে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, লাশের গায়ে নেভি-ব্লু রঙের টি-শার্ট ও জলপাই রঙের গ্যাবাডিং প্যান্ট ছিল। তার উচ্চতা পাঁচ ফুট, গায়ের রং কালো, মুখমণ্ডল লম্বাটে, কোঁকড়ানো দাড়ি ও চুল ছিল। ময়নাতদন্তে মাথায় আঘাত করে হত্যার প্রমাণ মেলে।

তিনি আরও বলেন, ১৫ মাস পার হলেও এখনো নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। নিহতের পরিচয় জানা না যাওয়ায় হত্যার রহস্য উদ্ঘাটন কঠিন হয়ে পড়েছে, ফলে হত্যাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জুলাই ৫, ২০২৬
বাংলাদেশ

‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’

জুলাই ৫, ২০২৬
জামায়াত

জমি বিরোধের জেরে বিএনপি নেতার তাণ্ডব, প্রাণ গেল জামায়াত নেতার

জুলাই ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • ৪ মাস কীভাবে সংরক্ষণ করা হলো খামেনির মরদেহ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতে মসজিদ ও মুসলিম বসতি উচ্ছেদে জামায়াতে ইসলামী হিন্দের উদ্বেগ

জুলাই ৬, ২০২৬

ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার

জুলাই ৬, ২০২৬

আনিস আলমগীর, সোমা, পিয়া ও তুষ্টিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় জিডি

জুলাই ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version