সোমবার, এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

‘বিএনপি ক্ষমতায় এলে জামায়াতকে নিষিদ্ধ করা হবে’

- তুর্জ খান
অক্টোবর ২২, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

পঞ্চগড়ে এক সমাবেশে বিএনপির নেতারা বলেছেন, দলটি ক্ষমতায় এলে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে সদর উপজেলার হাড়িভাসা স্কুল মাঠে হাড়িভাসা ইউনিয়ন যুবদলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, “বিএনপি যদি ক্ষমতায় আসে, জামায়াতে ইসলামী রাজনীতি করতে পারবে না। দলটি ইতোপূর্বেও নিষিদ্ধ হয়েছিল। বিএনপি ক্ষমতায় আসার পর স্বাধীনতাবিরোধী এই মুনাফেকের দলকে আবারও নিষিদ্ধ করা হবে।”

এম এ মজিদ আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে দুটি দল নিষিদ্ধ হয়েছে—একটি জামায়াতে ইসলামী, অপরটি আওয়ামী লীগ। ৫৪ বছরে জামায়াত দুইবার এবং আওয়ামী লীগ একবার নিষিদ্ধ হয়েছে।

তিনি যোগ করেন, “যারা আওয়ামী লীগ করেন, সবাই খারাপ নন। সব দলে ভালো-মন্দ মানুষ থাকে। যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিতে চান, তাদের আমরা সাদরে গ্রহণ করব।”

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “আওয়ামী লীগকে আপনারা বহুবার ভোট দিয়েছেন। কিন্তু তারা আপনাদের জমি-বাড়ি দখল করেছে, ব্যবহার করেছে, কোনো প্রতিদান দেয়নি। আপনারা বিএনপির সঙ্গে আসুন, আমরা প্রমাণ করব হিন্দু-মুসলমান ভাই ভাই, আমরা একসাথে থাকতে চাই।”

হাড়িভাসা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ময়নুল ইসলাম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সবুজ প্রমুখ।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

স্কুলের টাকায় হুইপ দুলুকে ধানের শীষের স্বর্ণের কোট-পিন উপহার

এপ্রিল ২০, ২০২৬
প্রধান সংবাদ

বগুড়া সিটি করপোরেশনের আত্মপ্রকাশ

এপ্রিল ২০, ২০২৬
বাংলাদেশ

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার প্রধান আসামি এখন রামু থানার ওসি

এপ্রিল ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

স্কুলের টাকায় হুইপ দুলুকে ধানের শীষের স্বর্ণের কোট-পিন উপহার

এপ্রিল ২০, ২০২৬

বগুড়া সিটি করপোরেশনের আত্মপ্রকাশ

এপ্রিল ২০, ২০২৬

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার প্রধান আসামি এখন রামু থানার ওসি

এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version