সোমবার, জুলাই ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ভারত সীমান্তে নিরাপত্তা জোরদারে গঠিত হচ্ছে নতুন তিন ব্যাটালিয়ন

অক্টোবর ২২, ২০২৫
A A
ভারত সীমান্তে নিরাপত্তা জোরদারে গঠিত হচ্ছে নতুন তিন ব্যাটালিয়ন
Share on FacebookShare on Twitter

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষা আরও শক্তিশালী করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, বান্দরবানের থানচি ও মেহেরপুর জেলায় এসব ব্যাটালিয়ন স্থাপন করা হবে।

নতুন তিন ব্যাটালিয়নসহ বিজিবির জন্য মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন পদগুলোর মধ্যে রয়েছে—পরিচালক ৩টি, অতিরিক্ত পরিচালক ও উপপরিচালক ৯টি করে, সহকারী পরিচালক ৩টি, পুলিশ ইন্সপেক্টর ৩টি, সুবেদার মেজর (সব ক্যাটাগরিতে) ৩টি, সুবেদার ১৮টি, নায়েব সুবেদার ৫৭টি, হাবিলদার ২৪০টি, নায়েক ২৮৫টি, ল্যান্স নায়েক (অফিস সহকারী) ১৫টি, ল্যান্স নায়েক ৩২৭টি, সিপাহি অফিস সহকারী ১৫টি, সিপাহি ১,২২১টি, ইমাম (বেসামরিক) ৩টি, হিসাবরক্ষক ৩টি, উচ্চমান সহকারী ৩টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মিডওয়াইফ ৩টি, অফিস সহায়ক ৩টি এবং অন্যান্য পদসহ মোট ২,২৫৮টি নতুন নিয়োগ।

বর্তমানে বিজিবির জনবল ৫৭ হাজার ৪৭৭ জন। নতুন পদ যুক্ত হলে মোট সংখ্যা দাঁড়াবে ৫৯ হাজার ৭৩৫ জনে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি আদেশের নির্দেশনা অনুযায়ী পদগুলো কার্যকর করতে হবে। যেসব পদ এখনো নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত নয়, সেগুলোকে নিয়মিত কাঠামোয় আনা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি নতুন ব্যাটালিয়নে ৭৪২ জন করে মোট ২,২২৬টি এবং বর্ডার গার্ড হাসপাতালের জন্য অতিরিক্ত ৩২টি পদ তৈরি করা হয়েছে। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় নতুন পদগুলো অনুমোদন করেছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষা জোরদার ও বাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবেই এই তিনটি নতুন ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জুলাই ৫, ২০২৬
বাংলাদেশ

‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’

জুলাই ৫, ২০২৬
জামায়াত

জমি বিরোধের জেরে বিএনপি নেতার তাণ্ডব, প্রাণ গেল জামায়াত নেতার

জুলাই ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • ৪ মাস কীভাবে সংরক্ষণ করা হলো খামেনির মরদেহ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতে মসজিদ ও মুসলিম বসতি উচ্ছেদে জামায়াতে ইসলামী হিন্দের উদ্বেগ

জুলাই ৬, ২০২৬

ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার

জুলাই ৬, ২০২৬

আনিস আলমগীর, সোমা, পিয়া ও তুষ্টিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় জিডি

জুলাই ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version