সোমবার, এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে : সালাহউদ্দিন

- তুর্জ খান
অক্টোবর ২৩, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক দল এখন জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) উদ্যোগে আয়োজিত “চব্বিশোত্তর বাংলাদেশে তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান” শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “গতকাল একটি দল বলেছে—আমরা নাকি চাপে পড়ে জুলাই সনদে গণভোটের প্রস্তাব মেনে নিয়েছি। আমরা বলেছি—জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদ নিয়ে গণভোট হতে পারে। এখন একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে। তাদের কিছু দাবি-দাওয়া আছে, তবে আমরা আশা করছি সুন্দরভাবে সমাধান হবে।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আদেশ ও প্রজ্ঞাপনের মাধ্যমে জুলাই সনদকে আইনি কাঠামো দিতে পারেন। সবকিছু হতে হবে বাস্তবতার নিরিখে এবং আইনের ভিত্তিতে, যাতে ভবিষ্যতে কেউ এটি বাতিলের দাবি তুলতে না পারে। সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া উচিত।”

তিনি বলেন, “২০২৪-এর বাংলাদেশে আমাদের মূল প্রত্যাশা হলো পরিবর্তন। নতুন প্রজন্মের ভাবনাকে গুরুত্ব দিতে হবে। আমরা ইতিমধ্যেই তারুণ্যের ভাবনা জানতে বিভিন্ন সভা-সেমিনার করেছি। শিক্ষা, প্রযুক্তি ও মেধাভিত্তিক সমাজ গড়তে হলে মানসিকতার পরিবর্তন জরুরি। সমাজের প্রতিটি স্তরে সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে, যেখানে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “এই অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনরোষের ফল। পরিবর্তন শুধু রাজনৈতিক নয়, এটি হতে হবে দৃষ্টিভঙ্গিরও। আমরা যত সংস্কারের কথা বলি না কেন—মানসিক সংস্কার না হলে কোনো পরিবর্তন টেকসই হবে না। গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হলে আইনগত রূপান্তর ঘটাতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন, আমরা একসঙ্গে কাজ করি দেশের মুক্তি ও অগ্রগতির জন্য।”

সেমিনারে ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন এবং জাতিসংঘের সাবেক চিফ অব স্টাফ রেহান এ আসাদ প্রমুখ।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

পটুয়াখালীতে বিরোধ মেটাতে গিয়ে নারী-শিশু পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

এপ্রিল ২০, ২০২৬
বাংলাদেশ

ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী

এপ্রিল ২০, ২০২৬
প্রধান সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতির ব্যয়ে সরকার-আইএমএফ দ্বন্দ্ব, কেন্দ্রে ফ্যামিলি কার্ড

এপ্রিল ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান

এপ্রিল ২০, ২০২৬

পটুয়াখালীতে বিরোধ মেটাতে গিয়ে নারী-শিশু পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

এপ্রিল ২০, ২০২৬

একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version