Saturday, September 19, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

এনসিপিতেই আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, পদত্যাগের খবর গুজব

October 24, 2025
A A

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন অস্বীকার করেছে দলটি। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এখনও দলের দায়িত্বে রয়েছেন এবং তাঁর পদত্যাগ বা অব্যাহতির খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এক বিজ্ঞপ্তিতে বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গে আছেন। কিছুদিন আগে তিনি নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর পদত্যাগ বা অব্যাহতির খবর সত্য নয়।”

একইসঙ্গে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, “জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে, তা নিছক গুজব। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।”

এর আগে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং কিছু গণমাধ্যমে খবর ছড়ায় যে, নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দাবি করা হয়, দুই সপ্তাহ আগে তিনি দলীয় আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর এই পদত্যাগপত্র জমা দেন।

তবে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমানে নিয়মিতভাবে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত আছেন এবং দলীয় নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করছেন।

Related Posts

এনসিপি

তারেক রহমানকে কীভাবে ক্ষমতা ছাড়বেন, তা তাকেই ঠিক করতে হবে: নাহিদ ইসলাম

September 19, 2026
বাংলাদেশ

হাসিনার দেশে ফেরার বক্তব্য: ওসির কথিত অডিও ফরেনসিক পরীক্ষায়

September 19, 2026
বাংলাদেশ

কৌশলগত সাবমেরিন ক্যাবল আরাফাতের মালিকানায়

September 19, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

তারেক রহমানকে কীভাবে ক্ষমতা ছাড়বেন, তা তাকেই ঠিক করতে হবে: নাহিদ ইসলাম

September 19, 2026

হাসিনার দেশে ফেরার বক্তব্য: ওসির কথিত অডিও ফরেনসিক পরীক্ষায়

September 19, 2026

মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে ঢাকা-রংপুর লংমার্চ শুরু

September 19, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version