জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধি দল। শনিবার সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, এর আইনি ভিত্তি এবং সনদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।







