সোমবার, এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ফের বসুন্ধরার পক্ষে বিএনপির একাধিক আইনজীবী

- তুর্জ খান
অক্টোবর ২৬, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের বিদেশ গমনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার সকালে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত তার দাখিল করা আবেদনটি খারিজ করে দেন।

তবে এদিন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার স্ত্রী আফরোজা বেগমসহ পরিবারের অন্য পাঁচ সদস্যের আবেদনের ওপর শুনানি হয়নি।

সাফওয়ান সোবহানের পক্ষে শুনানিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ বোরহান উদ্দিন, ঢাকা বারের সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলামসহ আরও কয়েকজন আইনজীবী।

আবেদনে তারা উল্লেখ করেন, চীনের একাধিক কোম্পানির সঙ্গে ব্যবসায়িক বৈঠক, চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের জন্য সাফওয়ান সোবহানের ১৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চীন সফর জরুরি ছিল। তারা দাবি করেন, সফরটি বাতিল হলে প্রতিষ্ঠানের প্রায় ৫ কোটি মার্কিন ডলারের ক্ষতি হতে পারে এবং বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হবে।

অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম ও দেলোয়ার জাহান রুমি আবেদনটির বিরোধিতা করেন। তারা যুক্তি দেন, সাফওয়ান সোবহান দ্বৈত নাগরিক; বিদেশে গেলে তাকে দেশে ফিরিয়ে আনা কঠিন হবে। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।

এর আগে চলতি বছরের ২১ অক্টোবর আদালত সাফওয়ান সোবহানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

দুদকের অভিযোগ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থ পাচার, রাজস্ব ফাঁকি, ভূমি দখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারার অপরাধের অনুসন্ধান চলছে। এ জন্য দুদক একটি অনুসন্ধান টিম গঠন করেছে, যারা মনে করছে—অভিযুক্তরা দেশত্যাগের পরিকল্পনা করছেন। সেই কারণেই তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান

এপ্রিল ২০, ২০২৬
প্রধান সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬
আন্তর্জাতিক

ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

এপ্রিল ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান

এপ্রিল ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

এপ্রিল ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version