রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

জুলাই ৬, ২০২৬
A A
প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের
Share on FacebookShare on Twitter

সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজধানীর গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে বিশেষ শ্রেণির গুরুত্বপূর্ণ স্থাপনা (কী পয়েন্ট ইনস্টলেশন-কেপিআই) হিসেবে ঘোষণা করেছে। এর ফলে বাসভবনটি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আওতায় এসেছে এবং এর চারপাশে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৭ জুন কেপিআইসংক্রান্ত কমিটির (কেপিআইডিসি) মাসিক সভায় গুলশানের ওই বাসভবনকে বিশেষ শ্রেণির কেপিআই হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়। সরকারের অনুমোদনের পর ১৫ জুন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় এবং গত শুক্রবার গেজেট প্রকাশ করা হয়েছে।

গুলশানের ১৯৬ নম্বর বাড়িটি ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার স্ত্রী খালেদা জিয়ার জন্য বরাদ্দ দেওয়া হয়। গত বছর বাড়িটির নামজারি সম্পন্ন হওয়ার পর সংস্কার ও আধুনিকায়ন করে বসবাসের উপযোগী করা হয়। গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে তারেক রহমান এই বাসভবনে ওঠেন এবং বর্তমানে সপরিবারে সেখানে বসবাস করছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরও তিনি সেখান থেকেই সরকারি কার্যক্রম পরিচালনা করছেন।

বিশেষ শ্রেণির কেপিআই ঘোষণার ফলে বাসভবনের আঙিনা, কর্মকর্তা-কর্মচারী, গুরুত্বপূর্ণ নথি ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। বহিঃনিরাপত্তা ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য পৃথক পরিকল্পনা প্রণয়ন করা হবে এবং এসব কার্যক্রম তদারকির জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সমন্বয়ে পৃথক নিরাপত্তা কমিটি গঠন করা হবে।

নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী, বাসভবনের সীমানা প্রাচীরের উচ্চতা কমপক্ষে ১২ ফুট এবং তার ওপর আরও তিন ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করতে হবে। আশপাশের সুউচ্চ ভবন থেকে নজরদারি, ছবি তোলা বা সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় বিশেষ পর্যবেক্ষণ ব্যবস্থাও গড়ে তোলা হবে।

এ ছাড়া কেপিআই স্থাপনার ২৫ মিটারের মধ্যে নতুন কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না এবং ১৫০ থেকে ৩০০ মিটারের মধ্যে উচ্চ ভবন নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র নিতে হবে।

অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন প্রেসিডেন্ট গার্ডস রেজিমেন্টের (পিজিআর) সদস্যরা। পাশাপাশি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ ইউনিটও নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রধানমন্ত্রী ও তার পরিবারের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশাসনিক কার্যক্রমের সুরক্ষা নিশ্চিত করতেই গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে বিশেষ শ্রেণির কেপিআই হিসেবে ঘোষণা করা হয়েছে।

সম্পর্কিত খবর

এনসিপি

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

সেপ্টেম্বর ৬, ২০২৬
বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় শাবনূরের সঙ্গে বারবিকিউ পার্টিতে তাসকিন

সেপ্টেম্বর ৬, ২০২৬
বাংলাদেশ

লক্ষ্মীপুরে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগে যুবদল নেতা ও সহযোগী আটক

সেপ্টেম্বর ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • ৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শাপলা, পিলখানা ও চব্বিশের গণহত্যার বিচার আদায় করে ছাড়ব: জামায়াত আমির

সেপ্টেম্বর ৬, ২০২৬

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

সেপ্টেম্বর ৬, ২০২৬

অস্ট্রেলিয়ায় শাবনূরের সঙ্গে বারবিকিউ পার্টিতে তাসকিন

সেপ্টেম্বর ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version