মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

জুলাইকে ব্যবহার করে একটি পক্ষ নিজেদের আখের গোছানোয় ব্যস্ত : শিবির সভাপতি

অক্টোবর ২৭, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “জুলাইকে ব্যবহার করে একটি পক্ষ নিজেদের আখের গোছানোর কাজে ব্যস্ত।” সোমবার দুপুরে রংপুর কারমাইকেল কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে শিবিরের রংপুর মহানগর শাখা আয়োজিত নবীনবরণ ও বিভাগীয় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম বলেন, “জীবন থাকতে কাউকে জুলাই নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না। বাংলাদেশে সুস্থ ধারার ছাত্র রাজনীতি দীর্ঘদিন অচল অবস্থায় ছিল। এখন তা কাটতে শুরু করেছে। ইতোমধ্যে চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করি, ধাপে ধাপে দেশের অন্যান্য ক্যাম্পাসেও নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “একাত্তর আমাদের জাতীয় ইতিহাস ও গৌরবের অংশ, এটি কারও একার সম্পত্তি নয়। কিন্তু আওয়ামী লীগ একাত্তরকে নিজেদের রাজনৈতিক শিল্পে পরিণত করেছে। যারা পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে লড়েছিলেন, তাদের স্বপ্ন ছিল ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার পর যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তারা পাকিস্তানের শাসকদের চেয়েও বড় স্বৈরশাসকে পরিণত হয়েছেন।”

ছাত্রশিবির সভাপতি বলেন, “একাত্তরের শহীদদের ত্যাগকে যথাযথ মর্যাদায় রেখে আমাদের চব্বিশের প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে। পুরোনো, ফ্যাসিবাদী ও একচেটিয়া রাজনীতির দিন শেষ। যারা এখনও সেই ধারা বজায় রাখতে চায়, ব্যর্থতার দায় তাদেরই নিতে হবে।”

আরওপড়ুন

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর সাবেক যুবদল নেতার হামলা

উপজেলা বিএনপির সভাপতি হত্যা মামলায় যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার

তিনি আরও বলেন, “পাঁচই আগস্টের পর শিক্ষাঙ্গনে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। সাধারণ শিক্ষার্থীরাও এখন ফ্যাসিবাদমুক্ত, অংশগ্রহণমূলক এবং আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা দেখতে চায়। এই প্রেক্ষিতেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রসংসদ নির্বাচনের উদ্যোগ নিচ্ছে, যা ইতিবাচক উদাহরণ।”

সভায় সভাপতিত্ব করেন রংপুর মহানগর শিবিরের সভাপতি নুরুল হুদা এবং সঞ্চালনা করেন কারমাইকেল কলেজ সভাপতি আবু সুফিয়ান। অনুষ্ঠানে অনার্স (২০২৪-২৫) শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও বিভাগীয় মেধাবীদের সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান পাটোয়ারী, এবং শিবিরের কারমাইকেল কলেজ শাখার সাবেক সভাপতি মেহেদী হাসানসহ অন্যান্য অতিথিরা।

সম্পর্কিত খবর

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর সাবেক যুবদল নেতার হামলা
বাংলাদেশ

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর সাবেক যুবদল নেতার হামলা

আগস্ট ২৫, ২০২৬
উপজেলা বিএনপির সভাপতি হত্যা মামলায় যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার
বিএনপি

উপজেলা বিএনপির সভাপতি হত্যা মামলায় যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬
১০ গ্রামের মানুষের যাতায়াতে বাঁশের সাঁকো নির্মাণ করল জামায়াত
জামায়াত

১০ গ্রামের মানুষের যাতায়াতে বাঁশের সাঁকো নির্মাণ করল জামায়াত

আগস্ট ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর সাবেক যুবদল নেতার হামলা

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর সাবেক যুবদল নেতার হামলা

আগস্ট ২৫, ২০২৬
উপজেলা বিএনপির সভাপতি হত্যা মামলায় যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার

উপজেলা বিএনপির সভাপতি হত্যা মামলায় যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০