সোমবার, জুলাই ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

রাতভর চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

অক্টোবর ২৮, ২০২৫
A A
রাতভর চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপে  সংঘর্ষ, নিহত ১
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে রাতভর সংঘর্ষে সাজ্জাদ হোসেন (২৬) নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে গুলিবিদ্ধ আটজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, নতুন ব্রিজ এলাকার টেম্পু স্ট্যান্ড ও বাকলিয়ার সরকারি জমি দখলকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সোমবার রাতে মেয়র শাহাদাত হোসেনের ছবি সংবলিত ব্যানার টানানোকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। মঙ্গলবার গভীর রাতে এক পক্ষ ব্যানার সরাতে গেলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সূত্র জানায়, একপক্ষ চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী, আরেকপক্ষ বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলালের অনুসারী হিসেবে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছিল। তবে কেউই অস্ত্রধারীদের নিজেদের কর্মী হিসেবে স্বীকার করেননি।

চমেক হাসপাতালে আহতদের সঙ্গে থাকা ছাত্রদল নেতা পরিচয়দানকারী জিএম সালাউদ্দিন আসাদ বলেন,

যুবলীগের সন্ত্রাসীরা যুবদলের পরিচয় ব্যবহার করছে। মেয়রের ছবি লাগানো ব্যানার খুলতে গেলে আমাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়। পরে উদ্ধার করতে গেলে ছাদ থেকে গুলি করা হয়, এতে সাজ্জাদ মারা যায়।”

দল থেকে বহিষ্কৃত যুবদল নেতা এমদাদুল বাদশা অভিযোগ করে বলেন,

গুলিবিদ্ধ অনেকেই হাসপাতালে। তারা গুলি করার আগে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। এসব অস্ত্র কোথা থেকে পেল, তা তদন্ত করা হোক। এরা বিএনপির কেউ নয়, আগে যুবলীগ করত।”

নিহত সাজ্জাদের বাবা মো. আলম বলেন, “আমার ছেলেকে বন্ধুরা ফোন করে ডেকে নিয়েছিল। কী নিয়ে ঝামেলা হয়েছে জানি না। আমি শুধু চাই, যারা আমার ছেলেকে মেরেছে তাদের বিচার হোক।”

স্থানীয়রা জানান, বহিষ্কৃত যুবদল নেতা বাদশা ও নেতা হুমায়ুন–বোরহান গ্রুপের অনুসারীদের মধ্যেই এই সংঘর্ষ হয়। গত ৩০ মার্চ একই এলাকায় গুলি করে দুইজনকে হত্যার ঘটনাতেও একই দলের নাম উঠে এসেছিল।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান,

“সাজ্জাদ হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তার বুকে গুলির আঘাত রয়েছে। আরও আটজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।”

সম্পর্কিত খবর

বাংলাদেশ

নারীর সঙ্গে বিএনপি নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

জুলাই ৬, ২০২৬
জামায়াত

হামলায় আহত জামায়াত নেতার মৃত্যুতে বিএনপি নেতা গ্রেফতার

জুলাই ৬, ২০২৬
জামায়াত

সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত কর্মীর লিজের জমি দখলের অভিযোগ

জুলাই ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নারীর সঙ্গে বিএনপি নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

জুলাই ৬, ২০২৬

মোদির অভূতপূর্ব সমর্থনে উচ্ছ্বসিত নেতানিয়াহু

জুলাই ৬, ২০২৬

খামেনির দ্বিতীয় দিনের জানাজা সম্পন্ন

জুলাই ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version