Wednesday, October 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

টাইমলাইন অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চাই: রফিকুল ইসলাম খান

May 20, 2025
A A
টাইমলাইন অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চাই: রফিকুল ইসলাম খান

আরওপড়ুন

রাজধানীতে ৫৪৫ চাঁদাবাজের তালিকায় বিএনপি ও সহযোগী নেতার নাম: ভয়ে নীরব পুলিশ!

প্রধানমন্ত্রীকে আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি বললে ভুল হবে কি না— প্রশ্ন সাদিক কায়েমের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সরকারকে ঘোষিত টাইমলাইন অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। মঙ্গলবার (২০ মে) মাগুরা সদরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সরকারকে ঘোষিত টাইমলাইন অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।

মঙ্গলবার (২০ মে) মাগুরা সদরের দরি মাগুরাস্থ আল-আমিন কমপ্লেক্সে যশোর-কুষ্টিয়া অঞ্চলের উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের অংশগ্রহণে আয়োজিত দিনব্যাপী এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা খান এই দাবি জানান।

মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, “সরকার একদিকে বড় বড় হত্যা মামলার আসামীদের মুক্তি দিচ্ছে, অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামকে এখনও মুক্তি দেওয়া হয়নি। শুধু তাই নয়, জামায়াতে ইসলামীর নিবন্ধন ঝুলিয়ে রেখে রাজনৈতিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলানো হচ্ছে।

তিনি বলেন, জুলাই মাসের গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে। বিচারপতি খায়রুল হকসহ সকল অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের অধীনে গঠিত অবৈধ নির্বাচন কমিশনের সকলকে জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি দেশব্যাপী জামায়াতের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সাংগঠনিক শক্তি বাড়িয়ে জনগণের মাঝে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে।”

Untitled

শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসেন এবং সঞ্চালনা করেন ড. আলমগীর বিশ্বাস।

এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, অধ্যক্ষ এ.কে.এম আলী মহসিন, আলহাজ্জ আব্দুল মতিন, চুয়াডাঙ্গা জেলা আমীর এ্যাডভোকেট রুহুল আমিন, মাগুরা জেলা আমীর অধ্যাপক এম বি বাকের, মাগুরা জেলা সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু এবং যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম প্রমুখ। যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহসহ সাত জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় দেড় শতাধিক নেতৃবৃন্দ শিক্ষা শিবিরে অংশগ্রহণ করেন।

Related Posts

রাজধানীতে ৫৪৫ চাঁদাবাজের তালিকায় বিএনপি ও সহযোগী নেতার নাম: ভয়ে নীরব পুলিশ!
প্রধান সংবাদ

রাজধানীতে ৫৪৫ চাঁদাবাজের তালিকায় বিএনপি ও সহযোগী নেতার নাম: ভয়ে নীরব পুলিশ!

October 21, 2026
প্রধানমন্ত্রীকে আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি বললে ভুল হবে কি না— প্রশ্ন সাদিক কায়েমের
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি বললে ভুল হবে কি না— প্রশ্ন সাদিক কায়েমের

October 21, 2026
জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না: এমপি সাইফুল আলম খান মিলন
জামায়াত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না: এমপি সাইফুল আলম খান মিলন

October 21, 2026

সপ্তাহের সেরা

  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজধানীতে ৫৪৫ চাঁদাবাজের তালিকায় বিএনপি ও সহযোগী নেতার নাম: ভয়ে নীরব পুলিশ!

রাজধানীতে ৫৪৫ চাঁদাবাজের তালিকায় বিএনপি ও সহযোগী নেতার নাম: ভয়ে নীরব পুলিশ!

October 21, 2026
প্রধানমন্ত্রীকে আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি বললে ভুল হবে কি না— প্রশ্ন সাদিক কায়েমের

প্রধানমন্ত্রীকে আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি বললে ভুল হবে কি না— প্রশ্ন সাদিক কায়েমের

October 21, 2026
মসজিদে বিয়ে করেন শহীদ ওসমান হাদি, পরেছিলেন বাবার পাগড়ি ও আবা

মসজিদে বিয়ে করেন শহীদ ওসমান হাদি, পরেছিলেন বাবার পাগড়ি ও আবা

October 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০