রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ঐকমত্য কমিশন প্রতারণা করেছে: মির্জা ফখরুল

- তুর্জ খান
অক্টোবর ২৯, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

জাতীয় ঐকমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ, কমিশন তাদের চূড়ান্ত সুপারিশে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ উপেক্ষা করেছে, যা কোনোভাবেই ‘ঐকমত্য’ হিসেবে গণ্য হতে পারে না।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে “বিচার সংস্কার নির্বাচন অন্তর্বর্তী আমলে বাংলাদেশ” শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “গতকাল জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি—যেসব বিষয়ে আমরা একমত হইনি, সেগুলোর জন্য ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিলাম। কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল, এসব মতবিরোধ লিপিবদ্ধ থাকবে। কিন্তু গতকাল প্রকাশিত সুপারিশে সেই নোট অব ডিসেন্টগুলোর কোনো উল্লেখই নেই। এগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।”

তিনি প্রশ্ন তোলেন, “এটা কি তাহলে ঐকমত্য? যদি ভিন্নমতকেই বাদ দেওয়া হয়, তাহলে এই কমিশনের উদ্দেশ্য কী ছিল? আমি স্পষ্ট করে বলব—এই ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “এটা অবিলম্বে সংশোধন করা প্রয়োজন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই—আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যেন এমন একটি নির্বাচনের ব্যবস্থা করেন, যা সত্যিকার অর্থে গ্রহণযোগ্য হয়। সেই নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হবে, যা দেশের চলমান সংকট সমাধান করবে।”

তিনি সতর্ক করে বলেন, “যদি এই পথে কোনো বিচ্যুতি ঘটে, তার পূর্ণ দায় আপনাকেই নিতে হবে। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই—এই বিষয়ে আপনার দায়িত্ব সর্বাধিক।”

মির্জা ফখরুল দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বলেন, “অতি দ্রুত সংস্কার কমিশনের সব মতামত—যেগুলোতে আমরা একমত এবং যেগুলোতে দ্বিমত—সবকিছু বিবেচনায় নিয়ে একটি নির্বাচন দিন। বিলম্ব হলে ফ্যাসিবাদী শক্তিগুলো আরও শক্তিশালী হয়ে উঠবে।”

বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিক সোহরাব হাসান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সাংবাদিক শাহনাজ মুন্নী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুরসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ডলারের বদলে চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত

এপ্রিল ১৯, ২০২৬
প্রধান সংবাদ

জ্বালানি পাম্পে দীর্ঘ লাইন: দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার

এপ্রিল ১৯, ২০২৬
প্রধান সংবাদ

হামলার ভিডিও ফুটেজে ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিতি সামনের সারিতে স্পষ্ট হলেও মামলায় নাম নেই

এপ্রিল ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ এস আলমের হাতে ফেরানোর দাবি চাকরিচ্যুতদের

এপ্রিল ১৯, ২০২৬

ডলারের বদলে চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত

এপ্রিল ১৯, ২০২৬

জনমনে ক্ষোভ: দিশেহারা ব্যবসায়ীরা

এপ্রিল ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version