শনিবার, জুন ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ঢাকা-ওয়াশিংটন চুক্তিতে ভারতের ঘুম হারাম

নভেম্বর ৬, ২০২৫
A A
ঢাকা-ওয়াশিংটন চুক্তিতে ভারতের ঘুম হারাম
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্প্রতি এক বিলিয়ন ডলার সমমূল্যের সয়াবিন রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় বাংলাদেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী এক বছরে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সয়াবিন আমদানি করবে।

ঢাকা–ওয়াশিংটনের এই বড় অর্থনৈতিক সমঝোতা ভারতের জন্য ‘গুরুতর ধাক্কা’ হিসেবে দেখা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু।

বুধবার (৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে দ্য হিন্দু জানায়, চলতি ২০২৪–২৫ অর্থবছরে ভারতের তেল ও সয়ামিল রপ্তানি আগেই নিম্নমুখী ছিল। এর ওপর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তি ভারতের সয়ামিল রপ্তানিকারকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

ভারতীয় সূত্রগুলো বলছে, বাংলাদেশের অন্যতম বড় সয়ামিল আমদানিকারক বাজার হারানোর ঝুঁকিতে পড়েছে দেশটি। গত অর্থবছরেই বাংলাদেশের বাজারে ভারতের সয়ামিল রপ্তানি নেমে আসে ১.৬৩ লাখ টনে, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৬ শতাংশ কম।

ভারতের সয়াবিন প্রসেসর অ্যাসোসিয়েশনের (SOPA) পরিচালক ডি.এন. পাঠক বলেন,
“বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্র থেকে তুলনামূলক কম দামে প্রচুর সয়াবিন কিনছে। ফলে ২০২৪–২৫ তেলবছরে আমাদের রপ্তানি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। বাংলাদেশ এক বিলিয়ন ডলারের এই বিশাল চুক্তি করেছে—এটা স্পষ্ট বার্তা যে তারা ভারতের ওপর আর নির্ভর করবে না। এটি আমাদের জন্য উদ্বেগের।”

এর আগে, মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, বাংলাদেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী ১২ মাসে যুক্তরাষ্ট্র থেকে এক বিলিয়ন ডলারের সয়াবিন আমদানি করবে।

বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ শুধু খাদ্যনিরাপত্তা জোরদার করেনি, বরং কূটনৈতিকভাবেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করেছে। এর ফলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে ভারতের একক প্রভাবের ভারসাম্যে নতুন এক সমীকরণ তৈরি হতে পারে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা

জুন ২৭, ২০২৬
আন্তর্জাতিক

বাহরাইনে ইরানি হামলায় হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন করেছে যুক্তরাষ্ট্র

জুন ২৭, ২০২৬
আন্তর্জাতিক

তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির পথে ট্রাম্প প্রশাসন

জুন ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা

জুন ২৭, ২০২৬

চীনের সঙ্গে ২৪ জে-১০সিই যুদ্ধবিমান চুক্তি, প্রকাশ্যে আসছে নতুন তথ্য

জুন ২৭, ২০২৬

আজ ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

জুন ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version