সোমবার, জুলাই ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

নারীর অধিকার নিশ্চিত করার জন্য ইসলামী কল্যাণ রাষ্ট্রের বিকল্প নেই

অক্টোবর ৩০, ২০২৫
A A
নারীর অধিকার নিশ্চিত করার জন্য ইসলামী কল্যাণ রাষ্ট্রের বিকল্প নেই
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ইসলামী কল্যাণ রাষ্ট্র নির্মাণের মাধ্যমেই নারীর অধিকার নিশ্চিত করা সম্ভব। তিনি প্রশ্ন তোলেন, যারা নারীর অধিকার ও স্বাধীনতার কথা বলে ক্ষমতায় ছিল, কেন সেই সময়ে নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন, কেন নারীর প্রতি সহিংসতা বন্ধ হয়নি এবং কেন নারীরা ঘরে-বাইরে নিরাপত্তাহীনতায় ছিলেন। অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা নিজেদের ব্যক্তিগত মতবাদে দেশ পরিচালনা করেছেন। পরিবারতন্ত্রভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় মানুষের অধিকার নিশ্চিত হয় না। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয়ভাবে সমাজে আল্লাহর বিধান কার্যকর করা প্রয়োজন। ইসলাম ছাড়া কোনো ধর্মই নারীর অধিকার, মর্যাদা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে না। ইসলামী জ্ঞান অর্জন করলে এটির বাস্তব রূপ ও গুরুত্ব বোঝা যাবে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার (মহিলা বিভাগ) উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। তিনি আরও জানান, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীর প্রতি সহিংসতা বন্ধে রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়া হবে। দল নারীর স্বাধীনতা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে বিশ্বাসী। ইসলাম নারীর যে স্বাধীনতা, নিরাপত্তা ও অধিকার দেয়, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তা পূর্ণভাবে নিশ্চিত করবে।

ড. হেলাল উদ্দিন উপস্থিত নারীদের উদ্দেশ্যে বলেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, মতবাদ বা আইন নারীদের যথাযথ অধিকার দেয়নি। ইসলামী সমাজ গঠনের মাধ্যমে নারীর অধিকার নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, ইসলামী রাষ্ট্রে নারীদের ঘরে বন্দি রাখার বা জোর করে ধর্ম পালনের কোনো বিধান নেই। মহান আল্লাহ মহানবী (সা.)-কে নির্দেশ দিয়েছেন কেবল উপদেশ দেওয়ার জন্য; মানুষ নিজ ইচ্ছায় ধর্ম পালন করবে। সুতরাং ইসলামী রাষ্ট্রও কাউকে জোর করে ধর্ম পালনে বাধ্য করবে না।

তিনি আরও উল্লেখ করেন, যারা রাজনৈতিক লক্ষ্য হাসিলের জন্য কুরআনের শিক্ষা বন্ধ করে নারীদের ঘরে সীমাবদ্ধ রাখতে চায়, তারা ক্ষমতায় গেলে নারী সমাজের ওপর ভয়াবহ নির্যাতন চালাবে। ক্ষমতায় যাওয়ার আগেই ওই দলের নেতাকর্মীরা নারীদের ওপর হামলা, ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজি করছে, অথচ শীর্ষ নেতৃত্ব দল নিয়ন্ত্রণ করতে পারছে না। ক্ষমতায় এলে তারা আরও বেপরোয়া হয়ে দেশবাসীকে জিম্মি করবে।

মতবিনিময় সভায় পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান সভাপতিত্ব করেন। সভায় পল্টন থানা জামায়াতে ইসলামী বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

এনসিপি

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণে আহত ৩

জুলাই ৬, ২০২৬
এনসিপি

জুলাই পদযাত্রায় ককটেল বিস্ফোরণ, সারজিসদের রক্ষায় মানবঢাল

জুলাই ৬, ২০২৬
রাজনীতি

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি কোনো বাধা নেই: রুমিন ফারহানা

জুলাই ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণে আহত ৩

জুলাই ৬, ২০২৬

জুলাই পদযাত্রায় ককটেল বিস্ফোরণ, সারজিসদের রক্ষায় মানবঢাল

জুলাই ৬, ২০২৬

শ্রীলঙ্কায় কারাগারে সংঘর্ষে প্রাণ গেলো ২৫ জনের

জুলাই ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version