Sunday, October 25, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

বগুড়ায় হাতকড়াসহ পালানো আওয়ামী লীগ নেতা সাভারে গ্রেপ্তার

October 31, 2025
A A

বগুড়ার শিবগঞ্জে পুলিশকে আক্রমণ করে হাতকড়াসহ পালিয়ে যাওয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজ্জাকুল ইসলাম ওরফে রাজুকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, বুধবার সন্ধ্যার দিকে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে রাজুকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার চক ভোলা খাঁ গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, রাজুর বিরুদ্ধে দুটি হত্যাসহ জুলাই–অগাস্টের সহিংসতার মোট ১৪টি মামলা তদন্তাধীন। গত বছর ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, গত ৪ অক্টোবর রাতে চক ভোলাখাঁ গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু থানায় নেওয়ার পথে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ রাজুকে ছিনিয়ে নেয়।

ঘটনার পর দায়িত্বে গাফিলতির অভিযোগে এসআই আবদুল্লাহ আল মামুনকে প্রত্যাহার করা হয়। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা পুলিশ।

ওই ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০–২৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা হয়। পরবর্তীতে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে ১১ জন নারী।

এ ঘটনার পর থেকেই চক ভোলাখাঁ গ্রাম প্রায় জনশূন্য হয়ে পড়ে।

র‌্যাব কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, “রাজুকে গ্রেপ্তার করে বগুড়ায় আনা হয়েছে। বৃহস্পতিবার তাকে শিবগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”

Related Posts

বাংলাদেশ

​জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি: দিলারা চৌধুরী

October 25, 2026
বাংলাদেশ

কৃষকদের ধাওয়ায় পিছু হটল বিএসএফ, পরে গুলি ছোড়ার অভিযোগ

October 25, 2026
বাংলাদেশ

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

October 24, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপি ৭০ শতাংশ মানুষের সঙ্গে ধাপ্পাবাজি করেছে, এই কমিটিতে আমরা যাব না: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

October 25, 2026

সিরিয়ার নৌবাহিনী শক্তিশালী করতে তুরস্কের উদ্যোগ

October 25, 2026

জিন বদলে উন্নত সামরিক কুকুর তৈরি করবে যুক্তরাষ্ট্র

October 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version