শনিবার, জুন ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

সাবেক মোসাদ প্রধানের দাবি: বিশ্বব্যাপী নাশকতা কার্যক্রমের নেটওয়ার্ক গড়ে তুলেছে ইসরাইল

অক্টোবর ৩১, ২০২৫
A A
সাবেক মোসাদ প্রধানের দাবি: বিশ্বব্যাপী নাশকতা কার্যক্রমের নেটওয়ার্ক গড়ে তুলেছে ইসরাইল
Share on FacebookShare on Twitter

বিভিন্ন বুবি-ট্র্যাপ প্রযুক্তি ও গুপ্তচর কৌশল ব্যবহার করে বিশ্বজুড়ে নাশকতা ও গোয়েন্দা কার্যক্রমের নেটওয়ার্ক গড়ে তুলেছে ইসরাইল—এমন দাবি করেছেন মোসাদের সাবেক পরিচালক ইয়োসি কোহেন। দ্য জিউইশ ক্রনিকলের সম্পাদক জ্যাক ওয়ালিস সাইমনসের সঙ্গে এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বিষয়টি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

পডকাস্টে কোহেন জানান, ২০০২ থেকে ২০০৪ সালে মোসাদের স্পেশাল অপারেশনস ডিভিশনে দায়িত্ব পালন করার সময় তিনি ‘পেজার পদ্ধতি’ উদ্ভাবন করেন। এই প্রযুক্তির মাধ্যমে প্রথমে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত যোগাযোগ ডিভাইসগুলো অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। পেজারগুলো দূরনিয়ন্ত্রিত নজরদারি যন্ত্র বা বিস্ফোরক ডিভাইসে রূপান্তরিত করা হয়েছিল বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “আপনি ধারণাও করতে পারবেন না, কত দেশে আমাদের বিশেষভাবে পরিবর্তিত সরঞ্জাম রয়েছে। এগুলো শুধু বুবি-ট্র্যাপড নয়, এমনভাবে তৈরি যেগুলো তথ্য সংগ্রহ, নজরদারি এবং প্রয়োজনে সরাসরি ক্ষতিসাধনেও সক্ষম।”

কোহেন জানান, প্রতিপক্ষ রাষ্ট্রের কোনো সরঞ্জাম প্রয়োজন হলে ইসরাইল চেষ্টা করে তাদের সরবরাহ শৃঙ্খলে প্রবেশ করতে এবং ধীরে ধীরে সেই প্রক্রিয়ার নিয়ন্ত্রণ নিতে। ২০০৬ সালে দ্বিতীয় লেবানন যুদ্ধের সময় এই পদ্ধতি পরীক্ষা করা হয় এবং পরবর্তীতে বিশ্বজুড়ে সম্প্রসারিত ও উন্নত করা হয়।

এর আগে গত মাসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উল্লেখ করেছিলেন, পৃথিবীর যেকোনো মোবাইল ফোন ব্যবহারকারী ‘ইসরাইলের অংশ’ হিসেবে বিবেচিত হতে পারে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, কোহেনের বক্তব্য দীর্ঘদিনের সন্দেহকে আরও পোক্ত করেছে। তাদের মতে, ইসরাইল প্রযুক্তিকে “ট্রোজান হর্স” হিসেবে ব্যবহার করছে, যা বৈশ্বিক গোয়েন্দা কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করেছে। সাক্ষাৎকারটি আন্তর্জাতিক জবাবদিহিতা, বৈধতা এবং প্রযুক্তি নির্ভর গুপ্তচরবৃত্তির সীমা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত, ব্যাপক যুদ্ধের হুঁশিয়ারি

জুন ২৭, ২০২৬
আন্তর্জাতিক

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা

জুন ২৭, ২০২৬
আন্তর্জাতিক

বাহরাইনে ইরানি হামলায় হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন করেছে যুক্তরাষ্ট্র

জুন ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মাদক সিন্ডিকেটে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত: শিবির সভাপতি

জুন ২৭, ২০২৬

ধোলাইখালে পাবলিক টয়লেট দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয়

জুন ২৭, ২০২৬

মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত, ব্যাপক যুদ্ধের হুঁশিয়ারি

জুন ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version