Tuesday, November 24, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

বিএনপি সনদ না দেখে কেন স্বাক্ষর করেছে, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর

November 1, 2025
A A

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমরা বারবার বলে আসছি, জুলাই সনদ দেখে স্বাক্ষর করতে হবে। কিন্তু বিএনপি সনদ না দেখেই কেন স্বাক্ষর করল?”

শনিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলীয় কার্যক্রম গতিশীল করতে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা আগেই জানিয়েছিলাম, জুলাই সনদ আগে আমাদের দেখাতে হবে। কে ঘোষণা করবে, সেটি নিশ্চিত না হয়ে আমরা স্বাক্ষর করব না। তাই আমরা স্বাক্ষর করিনি। তখন আমাদের নানা অভিযোগে দোষারোপ করা হয়েছিল। এখন দেখা যাচ্ছে, বাস্তবে তারাই এ অবস্থানে আছে।”

তিনি আরও বলেন, “জুলাই সনদ নিয়ে আলোচনা এক পর্যায়ে এলেও বাস্তব প্রক্রিয়ায় কেউ বলছে পরবর্তী সংসদে বাস্তবায়ন করতে হবে, কেউ বলছে গণভোটের মাধ্যমে। আমরা বলেছি— গণভোট কিংবা গণপরিষদ প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী সংসদে দুটি স্ট্যাটাস দিতে হবে। একই সঙ্গে গণপরিষদ ও রুটিন পার্লামেন্টের কার্যক্রম চলতে হবে। সংকটের মূল জায়গা এখানেই।”

রাজনৈতিক দূরত্ব প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিচ্ছিন্নতা নেই। কেউ সংস্কারের পক্ষে, কেউ বিপক্ষে অবস্থান নিয়েছে। বর্তমানে দুই ভাগে বিভক্ত অবস্থা— যারা সংস্কারের পক্ষে, তারা সংস্কারের কাছাকাছি; আর যারা বিপক্ষে, তারা সরে গেছে।”

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, “শাপলা প্রতীক নিয়ে শুরুতেই আমরা বলেছি, কমিশনের কোনো নীতিমালা নেই। ব্যক্তি সর্বস্ব স্বেচ্ছাচারী সিদ্ধান্তে চলছে নির্বাচন কমিশন। আমাদের প্রশ্ন, কোন নীতিতে শাপলা কলি প্রতীক তালিকাভুক্ত করা হয়েছে? আমরা কেন সেই প্রতীক নেব?”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম সেলিম এবং বিভাগীয় যুগ্ম সচিব ফয়সাল মাহমুদ শান্ত।

Related Posts

আওয়ামী লীগ

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান হাসিনা: রয়টার্স

November 24, 2026
আন্তর্জাতিক

সম্পর্ক পুনর্গঠনে মোদি-বালেন্দ্র শাহের যৌথ রূপরেখা, নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা ভারতের

November 24, 2026
আন্তর্জাতিক

‘বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির মোকাবিলায় প্রস্তুত ইরান’

November 24, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

November 24, 2026

১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

November 24, 2026

মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে

November 24, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version