মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে সার-বীজ উদ্ধারের ঘটনায় বিএনপির ‘মব নাটক’-এর অভিযোগ

নভেম্বর ১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামী কার্যালয়ে সরকারি সার ও বীজ উদ্ধারের ঘটনায় ‘মব সৃষ্টি’ ও অপপ্রচারের অভিযোগ তুলেছে স্থানীয় জামায়াত নেতৃত্ব। তারা দাবি করেছেন, এটি একটি পরিকল্পিত নাটক— যার উদ্দেশ্য সংগঠনের ভাবমূর্তি নষ্ট করা।

শনিবার এক লিখিত বিবৃতিতে সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামী জানায়, স্থানীয় কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার অংশ হিসেবে বিতরণের জন্য সার ও বীজগুলো সাময়িকভাবে ইউনিয়ন কার্যালয়ে রাখা হয়েছিল। মোট ৩০ জন কৃষক উপজেলা থেকে এসব সার ও বীজ পেয়েছিলেন। রাত হয়ে যাওয়ায় বীজ তারা বাসায় নিয়ে গেলেও সারগুলো অফিসে রেখে যান, পরের দিন সংগ্রহের জন্য।

বিবৃতিতে অভিযোগ করা হয়, শুক্রবার রাতের দিকে বিএনপির কয়েকজন স্থানীয় নেতা কিছু সাংবাদিক ও নেতাকর্মীকে নিয়ে সার উদ্ধারের নামে মব তৈরি করে “অসততার প্রমাণ দেখানোর নাটক” সাজান। এতে করে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়।

জামায়াত নেতারা বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও সুশৃঙ্খল সংগঠন। জনগণের আমানত জামায়াতের কাছে নিরাপদ। অথচ কিছু কুচক্রী মহল রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।”

তারা অভিযোগ করেন, “বিএনপি ও আওয়ামী ফ্যাসিস্টদের যোগসাজশে এই মিথ্যা মব তৈরি করা হয়েছে। যারা প্রকৃতপক্ষে জনগণের সম্পদ লুট করে, তারাই এখন জামায়াতকে দোষারোপ করছে।”

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে ‘বিপুল পরিমাণ’ সার ও বীজ উদ্ধারের কথা বলা হলেও প্রকৃতপক্ষে সেখানে মাত্র সাত প্যাকেট সরিষা ও মসুরির বীজ এবং চার বস্তা সার ছিল, যা কৃষকরা রেখে গিয়েছিলেন।

জামায়াত দাবি করেছে, ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে সংগঠনের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এটি রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে। সেই কারণেই জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্রমূলক এই ঘটনা ঘটানো হয়েছে।

বিবৃতির শেষে সংগঠনটি ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলে, “বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবকল্যাণে নিবেদিত একটি সংগঠন। সামান্য কিছু সার বা বীজ আত্মসাৎ করার অভিযোগ একেবারেই হাস্যকর।”

সম্পর্কিত খবর

জামায়াত

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনকে স্বাগত জানালেন রুমিন ফারহানা

জুলাই ৭, ২০২৬
বাংলাদেশ

আমাকে বিএনপি হিসেবে ট্রিট করবেন না, আমি একজন মুক্তিযোদ্ধা: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৭, ২০২৬
বাংলাদেশ

‘ট্রাম্পের পা ধরেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী’

জুলাই ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হাইকোর্টের নির্দেশ অমান্য করে প্রতিবেশীর জমিতে যুবদল নেতার ভবন

জুলাই ৭, ২০২৬

দীর্ঘ দুই দশকের লড়াই সংগ্রামের পর গাজার শাসনভার ছেড়ে দিল হামাস

জুলাই ৭, ২০২৬

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনকে স্বাগত জানালেন রুমিন ফারহানা

জুলাই ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version