Monday, September 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

ভেতরে-ভেতরে বিএনপির ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে মনে হচ্ছে: ডা. তাহের

November 3, 2025
A A

বিএনপির ভেতর ফ্যাসিস্ট হওয়ার খায়েশ রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এ খায়েশ না থাকলে দলটি সংস্কার করে ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করতে চাইত।

গতকাল রবিবার (২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবিতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত ‘২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “বিএনপির ভেতরে-ভেতরে ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে। সে কারণেই তারা সংস্কারের পথে হাঁটছে না। আমরা ফ্যাসিবাদের যে পথ বন্ধ করতে চাচ্ছি, তারা সেটি বন্ধ করতে দিচ্ছে না।”

তিনি আরও বলেন, “যখন এক ব্যক্তির হাতে অসীম ক্ষমতা থাকে, তখনই ফ্যাসিবাদের সৃষ্টি হয়। আমরা তো সেই ব্যবস্থাই পরিবর্তন করতে চাচ্ছি— যাতে প্রধানমন্ত্রী ও দলের প্রধান একই ব্যক্তি না হতে পারেন এবং কেউ একটানা ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারেন। কিন্তু বিএনপি এই দুই প্রস্তাবেই ভিন্নমত দিয়েছে।”

অন্তর্বর্তীকালীন সরকারের কাজ কোনো রাজনৈতিক দলকে খুশি করা নয় উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো। সরকারের প্রধান উপদেষ্টা জাতিকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর সরকারের মূল কাজ হবে সংস্কার, বিচার ও নির্বাচন। তাই সংস্কার ও বিচার বাদ দিয়ে কেবল নির্বাচন দিলে প্রতিশ্রুতি রক্ষা হবে না।”

গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করে তিনি বলেন, “বিএনপি দাবি করছে, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে তিন হাজার কোটি টাকা বাঁচবে। কিন্তু শহীদের রক্তের চেয়ে টাকার অঙ্ক কোনোদিন বেশি দামি হতে পারে না।”

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “আপনি অতীতেও অন্যায়ের কাছে মাথানত করেননি, আশা করছি এখনো করবেন না। আপনার প্রতিশ্রুতি ছিল সংস্কার, বিচার ও নির্বাচন— তাই জুলাই সনদের বাস্তবায়নের জন্য নভেম্বরে গণভোট এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করুন।”

সেমিনারে সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান। এ সময় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান এবং জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

Related Posts

জামায়াত

সরকার কালাকানুন চাপিয়ে দিলে তা সরকারের জন্য অনিবার্য পরিণতির আরেকটি নতুন মাত্রা তৈরি করবে: সেমিনারে গোলাম পরওয়ার

September 21, 2026
আওয়ামী লীগ

পাবনায় জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা, অভিযোগের তির আ.লীগ নেতার দিকে

September 20, 2026
জামায়াত

ঢাকা-রংপুর লংমার্চ সফল হওয়ায় দেশবাসীকে জামায়াতের কৃতজ্ঞতা

September 20, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রামপালে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিহত

September 21, 2026

কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলনে মামলা: কৃষকেরা ঘরছাড়া

September 21, 2026

সরকার কালাকানুন চাপিয়ে দিলে তা সরকারের জন্য অনিবার্য পরিণতির আরেকটি নতুন মাত্রা তৈরি করবে: সেমিনারে গোলাম পরওয়ার

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version