Thursday, November 26, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home খেলা

জাতীয় দলের ব্যাটিং কোচ হয়ে আশরাফুল বললেন, ‘মানসিকভাবে চাঙা করাই প্রথম লক্ষ্য’

November 4, 2025
A A

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। কক্সবাজারে জাতীয় ক্রিকেট লিগে বরিশাল দলের কোচ হিসেবে দায়িত্ব পালনকালে সোমবার (৩ নভেম্বর) রাতে সাংবাদিকদের কাছ থেকে খবরটি জানতে পারেন তিনি।

হঠাৎ পাওয়া এই খবরে উচ্ছ্বসিত আশরাফুল বলেন, “আমি তো জানতামই না! অন্য কোনো দেশে হলে খেলা ছাড়ার পর হয়তো এমন সুযোগ পাওয়া যেত, কিন্তু আমাদের দেশে সচরাচর এমনটা হয় না। তাই এত দ্রুত জাতীয় দলের কোচিং প্যানেলে ডাক পাবো, তা ভাবিনি।”

তিনি আরও বলেন, “আমি ভেবেছিলাম হয়তো বয়সভিত্তিক কোনো দলে কাজের সুযোগ পাবো। কিন্তু সরাসরি জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পাওয়া সত্যিই অপ্রত্যাশিত ও আনন্দের। আমার জীবনের অন্যতম স্বপ্ন ছিল জাতীয় দলের সঙ্গে কাজ করা। খেলোয়াড়ি জীবনে যা শিখেছি, সেটি নতুন প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে ভাগাভাগি করতে পারবো— এটা ভীষণ তৃপ্তির।”

বর্তমান সময় জাতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলার মধ্যেই এ দায়িত্ব পেলেন আশরাফুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ব্যাটাররা বড় রানে ব্যর্থ ছিলেন। আগামী ১১ নভেম্বর সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে, এরপর ঢাকায় দ্বিতীয় টেস্ট ও তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজও রয়েছে।

এই সময়ে ব্যাটিং বিভাগে পরিবর্তন আনার পরিকল্পনা সম্পর্কে আশরাফুল বলেন, “আমার একটা সুবিধা হলো— দলের অনেক খেলোয়াড়ের সঙ্গেই আমি খেলেছি। তাদের মানসিকতা ও খেলার ধরণ আমার পরিচিত। তাই প্রথমেই তাদের সঙ্গে আলোচনা করবো, মানসিকভাবে আত্মবিশ্বাস জোগানোর চেষ্টা করবো। এখনই টেকনিক্যাল পরিবর্তন নয়, বরং তাদের মনোবল বাড়ানোই হবে প্রথম কাজ।”

বিদেশি কোচদের সঙ্গে কাজ করা নিয়ে সম্ভাব্য জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, “আমি বিপিএলসহ অনেক লিগে বিদেশি কোচদের সঙ্গে কাজ করেছি। কখনো কোনো সমস্যা হয়নি। বরং সেসব অভিজ্ঞতা এখন কাজে লাগবে। আমি আত্মবিশ্বাসী— নিজের মতো করেই দলের ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করতে পারবো।”

Related Posts

খেলা

আর ব্যাট করল না দ. আফ্রিকা, ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ

November 25, 2026
খেলা

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

November 15, 2026
খেলা

শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

November 9, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জাতীয় নিরাপত্তায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য হতে পারে রাশিয়া: মেদভেদেভ

November 26, 2026

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

November 26, 2026

ভারতে নিহত সাবেক আওয়ামী এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

November 26, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version