বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

জাতীয় নির্বাচনে বিএনপি জিতলে কে হচ্ছেন প্রধানমন্ত্রী

নভেম্বর ৪, ২০২৫
A A
জাতীয় নির্বাচনে বিএনপি জিতলে কে হচ্ছেন প্রধানমন্ত্রী
Share on FacebookShare on Twitter

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। তালিকার শীর্ষে রয়েছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় চিকিৎসাধীন। তিনি ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রার্থী হয়েছেন।

তবে নির্বাচনে দলের প্রচার নেতৃত্ব দেবেন কে এবং জয়ের পর প্রধানমন্ত্রী হবেন কে—এ বিষয়ে বিএনপি এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, কাকে সামনে রেখে ভোটে যাচ্ছে বিএনপি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অসুস্থতার মাঝেও খালেদা জিয়াকে তিনটি আসনে মনোনয়ন দেওয়া দলটির কৌশল। তারা মনে করেন, নির্বাচনে জিতলে সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার সম্ভাবনা তারেক রহমানেরই বেশি। তবে তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা থাকায় খালেদা জিয়াকে নেতৃত্বের প্রতীক হিসেবে রাখা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তারা আশা করেন খালেদা জিয়া সুস্থ হয়ে নেতৃত্ব দেবেন, আর মাঠ পর্যায়ে নেতৃত্ব দেবেন তারেক রহমান। দলের ভেতরে ধারণা—ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।

বিগত কয়েক বছর ধরে লন্ডন থেকেই দলীয় কার্যক্রম পরিচালনা করছেন তারেক রহমান। খালেদা জিয়ার কারামুক্তির পরও সংগঠনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। তবে তার দেশে ফেরার তারিখ এখনো নিশ্চিত করা হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম বলেন, খালেদা জিয়াকে একাধিক আসনে মনোনয়ন দিয়ে বিএনপি দেখাতে চেয়েছে যে তিনি এখনও সক্রিয় এবং দলটির প্রধান নেতা। একইসঙ্গে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর করাও এর একটি উদ্দেশ্য।

লেখক মহিউদ্দিন আহমেদ মনে করেন, তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তার কারণেই খালেদা জিয়াকে সামনে রাখা হয়েছে। তার বক্তব্যে ইঙ্গিত—দলীয় নেতৃত্বে খালেদা জিয়া থাকলেও সরকারের নেতৃত্বে আসতে পারেন তারেক রহমান।

সবকিছুই পরিষ্কার হবে তারেক রহমান দেশে ফেরার পর—এমনটাই মনে করছে রাজনৈতিক মহল এবং বিএনপির নেতাদের একটি অংশ।

সম্পর্কিত খবর

এনসিপি

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

জুলাই ২৯, ২০২৬
রাজনীতি

জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম

জুলাই ২৯, ২০২৬
বিএনপি

ছাত্রলীগের করা মামলা বয়ে বেড়াচ্ছেন ছাত্রদল নেতা তৌহিদ

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

জুলাই ৩০, ২০২৬

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৭৫

জুলাই ৩০, ২০২৬

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version