বুধবার, আগস্ট ৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ভিপি নুরের আসনে প্রার্থী দেয়নি বিএনপি, সমীকরণের গুঞ্জন

নভেম্বর ৪, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারা দেশের ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। তবে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। এই একটি আসন ঘিরেই জেলাজুড়ে তৈরি হয়েছে উত্তেজনা, কৌতূহল আর নানা জল্পনা-কল্পনা।

রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন— বিএনপি এই আসনটি সংরক্ষণ করে রেখেছে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জন্য। এমন সম্ভাবনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং স্থানীয় রাজনৈতিক পরিমণ্ডলে শুরু হয়েছে তুমুল আলোচনা।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন। এতে পটুয়াখালী-৩ আসনসহ দুইটি আসন— বাউফল (পটুয়াখালী-২) ও গলাচিপা-দশমিনা (পটুয়াখালী-৩)— খালি রাখা হয়।

এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই পটুয়াখালী-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও অনিশ্চয়তা। বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয়ভাবে পরিচিত নেতা হাসান মামুনের নাম তালিকায় না থাকায় তার সমর্থকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি কৌশলগত কারণে এই আসনটি এখনো খালি রেখেছে— গণঅধিকার পরিষদের সঙ্গে ভবিষ্যৎ জোট বা নির্বাচনি সমঝোতার সম্ভাবনা মাথায় রেখেই হয়তো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরওপড়ুন

হাসিনার ভারতে পালিয়ে যাওয়া ছিল পরিকল্পিত, কললিস্টে মিলল তথ্য

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ

ইতিমধ্যে এলাকায় ভিপি নুরের সমর্থক ও দলীয় কর্মীদের সক্রিয়তা বেড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফলে পটুয়াখালী-৩ আসনটি এখন জেলার সবচেয়ে আলোচিত নির্বাচনি আসনে পরিণত হয়েছে।

উল্লেখ্য, কয়েক মাস আগে এই আসনকে কেন্দ্র করে ভিপি নুর ও বিএনপি নেতা হাসান মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে ১৪৪ ধারা জারি করতে হয়েছিল।

সম্পর্কিত খবর

হাসিনার ভারতে পালিয়ে যাওয়া ছিল পরিকল্পিত, কললিস্টে মিলল তথ্য
আওয়ামী লীগ

হাসিনার ভারতে পালিয়ে যাওয়া ছিল পরিকল্পিত, কললিস্টে মিলল তথ্য

আগস্ট ৫, ২০২৬
বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ
প্রধান সংবাদ

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ

আগস্ট ৫, ২০২৬
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
জামায়াত

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

আগস্ট ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হাসিনার ভারতে পালিয়ে যাওয়া ছিল পরিকল্পিত, কললিস্টে মিলল তথ্য

হাসিনার ভারতে পালিয়ে যাওয়া ছিল পরিকল্পিত, কললিস্টে মিলল তথ্য

আগস্ট ৫, ২০২৬
জেরুজালেম ইস্যুতে বৈঠকে বসছে শক্তিশালী ১৫ মুসলিম দেশ

জেরুজালেম ইস্যুতে বৈঠকে বসছে শক্তিশালী ১৫ মুসলিম দেশ

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০