Saturday, October 17, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home শিক্ষাঙ্গণ

বিশেষ গোষ্ঠীর মন রক্ষা করতে জকসু নির্বাচন পিছিয়েছে কমিশন

November 5, 2025
A A
বিশেষ গোষ্ঠীর মন রক্ষা করতে  জকসু নির্বাচন পিছিয়েছে কমিশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ—জকসু নির্বাচনের তারিখ পরিবর্তন করে ২৭ নভেম্বরের বদলে ২২ ডিসেম্বর নির্ধারণের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির অভিযোগ, একটি বিশেষ গোষ্ঠীর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই নির্বাচন কমিশন ভোট পিছিয়েছে।

বুধবার তফসিল ঘোষণা হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবির নেতারা বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান।

শাখা ছাত্রশিবির সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনের স্বার্থ রক্ষা করতে নির্বাচন ২৬ দিন পিছিয়েছে কমিশন। এ ধরনের পক্ষপাতমূলক সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করছি। কমিশনের উচিত ছিল সকল পক্ষের মতামত বিবেচনায় রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা।”

আরওপড়ুন

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭ অক্টোবর নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছিল এবং তখনই ২৭ নভেম্বর ভোটের দিন নির্ধারণ করা হয়েছিল। এরপর কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় একটি পক্ষ নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য চাপ দেয় বলে দাবি করেন রিয়াজুল।
“ডাকসু, রাকসু ও চাকসু নির্বাচনেও একই গোষ্ঠী প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল,” মন্তব্য করেন তিনি।

তবে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় এবং পরিস্থিতি শান্ত রাখতে শাখা শিবির নতুন তারিখ মেনে নিচ্ছে।
“আমরা আশা করি কমিশন ভবিষ্যতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে এবং সব সংগঠনকে সমান সুযোগ দিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করবে।”

সংবাদ সম্মেলনে শাখা সেক্রেটারি আব্দুল আলীম আরিফ, বায়তুলমাল সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Related Posts

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ
বাংলাদেশ

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

October 15, 2026
এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে
প্রধান সংবাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026
গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ

গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

October 14, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না, চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের

বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না, চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের

October 17, 2026
৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ বগুড়ার ফাহিম, আবেগঘন বার্তায় জানালেন আক্ষেপ

৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ বগুড়ার ফাহিম, আবেগঘন বার্তায় জানালেন আক্ষেপ

October 17, 2026
নেতানিয়াহুকে সরাতে একজোট ইসরায়েলের পাঁচ বিরোধী নেতা

নেতানিয়াহুকে সরাতে একজোট ইসরায়েলের পাঁচ বিরোধী নেতা

October 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০