শনিবার, জুলাই ১৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

জাবিপ্রবি শাখা ছাত্রদল: ছাত্রী হলের সাংগঠনিক দায়িত্বে দুই ছাত্র নেতা, সমালোচনার ঝড়

নভেম্বর ৬, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ছাত্রী হলের সাংগঠনিক দায়িত্ব পুরুষ সদস্যদের হাতে তুলে দেওয়ায় ক্যাম্পাসে তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে। বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও এমন সিদ্ধান্তে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি সাংগঠনিক নোটিশ প্রকাশ করেন। এতে ছাত্র ও ছাত্রী হলের সাংগঠনিক কার্যক্রম তদারকির জন্য কয়েকজন নেতার নাম ঘোষণা করা হয়।

নোটিশ অনুযায়ী, ছাত্র হলের দায়িত্বে আছেন যুগ্ম আহ্বায়ক আমির হামজা, সদস্য মোহাম্মদ আমানউল্লাহ ও রবিউল ইসলাম রিমন। তবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসে ছাত্রী হলের কমিটি, যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকরাম হোসেন, সদস্য সাদ ইবনে ওয়াহিদ এবং যুগ্ম আহ্বায়ক আদিবা হক মিলাকে— অর্থাৎ তিন সদস্যের মধ্যে দুজনই পুরুষ।

আরওপড়ুন

‘চাঁদা না পেয়ে’ যুবদল নেতাকে পেটালেন ছাত্রদলের ৩ নেতা

বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস: শিক্ষার্থীদের রাজপথে নামায় নতুন মোড় নেয় আন্দোলন

এ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন, ছাত্রী হলের অভ্যন্তরীণ বিষয়ে পুরুষদের সম্পৃক্ততা কতটা যৌক্তিক। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, “আমরা হলে কোনো রাজনৈতিক কার্যক্রম চাই না। ছাত্রী হলের দায়িত্বে ছেলেদের রাখা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

শিক্ষার্থীরা আরও জানান, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এমন সাংগঠনিক ঘোষণা প্রশাসনের পূর্বঘোষণা ও নীতিমালার পরিপন্থি।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুর হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়— ক্যাম্পাস এলাকায় কোনো ধরনের রাজনৈতিক সভা, সমাবেশ, প্রচার বা সংগঠন পরিচালনা নিষিদ্ধ। বিশ্ববিদ্যালয়ের নাম, লোগো ও প্রতীক রাজনৈতিক কাজে ব্যবহার করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

সম্পর্কিত খবর

‘চাঁদা না পেয়ে’ যুবদল নেতাকে পেটালেন ছাত্রদলের ৩ নেতা
বিএনপি

‘চাঁদা না পেয়ে’ যুবদল নেতাকে পেটালেন ছাত্রদলের ৩ নেতা

জুলাই ১৮, ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস: শিক্ষার্থীদের রাজপথে নামায় নতুন মোড় নেয় আন্দোলন
প্রধান সংবাদ

বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস: শিক্ষার্থীদের রাজপথে নামায় নতুন মোড় নেয় আন্দোলন

জুলাই ১৮, ২০২৬
ছাত্রলীগের দুই সাবেক নেতা এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ব্যাখ্যায় বললেন ‘কৌশলের কারণে ছিলাম’
বিএনপি

ছাত্রলীগের দুই সাবেক নেতা এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ব্যাখ্যায় বললেন ‘কৌশলের কারণে ছিলাম’

জুলাই ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আ.লীগ আমলে নিয়োগপ্রাপ্ত ২২ হাজার পুলিশ ঝুঁকিতে

আ.লীগ আমলে নিয়োগপ্রাপ্ত ২২ হাজার পুলিশ ঝুঁকিতে

জুলাই ১৮, ২০২৬
যুবককে আটক করে ১০০ রাকাত নফল নামাজ আদায় ও তওবা করালেন গ্রামবাসী

যুবককে আটক করে ১০০ রাকাত নফল নামাজ আদায় ও তওবা করালেন গ্রামবাসী

জুলাই ১৮, ২০২৬
মাদারীপুরে ৬৪ হাজার টাকাসহ ঘরছাড়া শিশু উদ্ধার

মাদারীপুরে ৬৪ হাজার টাকাসহ ঘরছাড়া শিশু উদ্ধার

জুলাই ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০