বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ফরিদপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি বিএনপি নেতার, থানায় অভিযোগ

নভেম্বর ৭, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ফরিদপুরের আলফাডাঙ্গায় দৈনিক ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার মো. মুজাহিদুল ইসলাম প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিবের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তিনি আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মুজাহিদুল ইসলাম জানান, সম্প্রতি তিনি একটি সংবাদ প্রকাশ করেন যেখানে আওয়ামী লীগের পদধারী নেতাদের দিয়ে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে প্রশ্ন তোলা হয়। একই সঙ্গে তিনি তুলে ধরেন, বর্তমান ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় উপকমিটির সদস্য নুরুল হাসান মিয়ার ছোট ভাই হাসিবুল হাসান হাসিব কীভাবে হঠাৎ করে পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে বসেছেন।

এই সংবাদে ক্ষিপ্ত হয়ে বুধবার রাত ৮টার দিকে হাসিবুল হাসান হাসিব ফেসবুক মেসেঞ্জারে ফোন করে ও ভয়েস মেসেজ পাঠিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন। জিডিতে মুজাহিদুল উল্লেখ করেন, হাসিব তাকে “হাড্ডি খুলে ঝুলিয়ে দেওয়া” এবং “প্রত্যেক জয়েন্ট আলাদা করে ফেলার” হুমকি দেন।

মুজাহিদুল বলেন, “এ ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমার বা পরিবারের ক্ষতি হতে পারে। একজন সাংবাদিক হিসেবে এটি আমার পেশাগত স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।”

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল আলম বলেন, “অভিযোগ পাওয়া গেছে। যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পর্কিত খবর

বাংলাদেশ

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

জুলাই ৩০, ২০২৬
বিএনপি

ছাত্রলীগের করা মামলা বয়ে বেড়াচ্ছেন ছাত্রদল নেতা তৌহিদ

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ

মাদক সেবনের টাকা না পেয়ে দলিল লেখককে পেটাল ছাত্রদল নেতা

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

জুলাই ৩০, ২০২৬

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৭৫

জুলাই ৩০, ২০২৬

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version