বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

বিএনপির মনোনয়ন স্থগিত : রনির ছোট ভাইয়ের ফেসবুক পোস্ট ঘিরে রহস্য

নভেম্বর ৭, ২০২৫
A A
বিএনপির মনোনয়ন স্থগিত : রনির ছোট ভাইয়ের ফেসবুক পোস্ট ঘিরে রহস্য
Share on FacebookShare on Twitter

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে ২৩৭ আসনে একক প্রার্থী ঘোষণা দিয়েছে বিএনপি। তবে এই তালিকা থেকে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা বাদ পড়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এর মধ্যে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপির মনোনয়ন স্থগিত থাকায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন সমীকরণ। হঠাৎ মনোনয়ন স্থগিতের সিদ্ধান্তে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে নেতাকর্মীদের মধ্যে। অনেকে মনে করছেন, দীর্ঘদিন পর এই আসনটি পুনরায় দখলে নেওয়ার সুযোগ হারাতে পারে বিএনপি।

রাজনৈতিক মহলে ধারণা, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরকে আসনটি ছেড়ে দেওয়ার কৌশল হিসেবেই বিএনপি আপাতত মনোনয়ন স্থগিত রেখেছে। এ সময় সাবেক এমপি গোলাম মাওলা রনির ছোট ভাই গোলাম জিলানি জিল্লু তার ফেসবুকে লেখেন,

“প্রিয় গলাচিপা-দশমিনাবাসী, ধৈর্য ধরুন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ।”

এই রহস্যময় পোস্ট ঘিরে পটুয়াখালী-৩ আসনে নতুন করে জল্পনা-কল্পনা ও মেরুকরণ শুরু হয়েছে। বিএনপির ঘোষিত ২৩৭ আসনের তালিকায় পটুয়াখালী-৩ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এই আসনে মনোনয়ন দৌড়ে এগিয়ে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু সিকদার বলেন,

“হাসান মামুন দুই যুগ ধরে শ্রম ও ত্যাগে আওয়ামী লীগের ঘাঁটি দশমিনা-গলাচিপায় বিএনপিকে জনপ্রিয় করেছেন। তার বিকল্প ভাবা কঠিন। দলের বাইরে কাউকে চাপিয়ে দিলে আমরা তা মেনে নেব না।”

অন্যদিকে গণঅধিকার পরিষদের দশমিনা উপজেলা সাধারণ সম্পাদক মিলন মিয়া বলেন,

নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে প্রার্থী হচ্ছেন। বিএনপির সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে। জোট না হলেও তিনি স্বতন্ত্রভাবে ভোটে অংশ নেবেন।”

এদিকে গোলাম জিলানি জিল্লুর ফেসবুক পোস্টকে ঘিরে গলাচিপা ও দশমিনায় জোরালো হচ্ছে নানা গুঞ্জন। অনেকেই মনে করছেন, সাবেক এমপি গোলাম মাওলা রনি বিএনপির মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন।

জিল্লু বলেন,

আমার ভাই বিএনপির মনোনয়ন নিয়ে তেমন আগ্রহী নন, তবে পরিবেশ অনুকূলে থাকলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পটুয়াখালী-৩ আসনে এখন তিন দিকের প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট, বিএনপি, গণঅধিকার পরিষদ ও গোলাম মাওলা রনি। নির্বাচনের শেষ পর্যায়ে এখান থেকেই বড় কোনো চমক আসতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

সম্পর্কিত খবর

এনসিপি

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

জুলাই ২৯, ২০২৬
রাজনীতি

জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম

জুলাই ২৯, ২০২৬
বিএনপি

ছাত্রলীগের করা মামলা বয়ে বেড়াচ্ছেন ছাত্রদল নেতা তৌহিদ

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

জুলাই ৩০, ২০২৬

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৭৫

জুলাই ৩০, ২০২৬

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version