বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

নভেম্বরে ফিরছেন না তারেক রহমান, ফেরার ডিসেম্বরের প্রথম সপ্তাহে

নভেম্বর ৮, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সময়সূচি অবশেষে চূড়ান্ত হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি ১৭ বছর পর দেশে ফিরছেন। শনিবার (৮ নভেম্বর) এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যেই ঢাকায় ফিরবেন তারেক রহমান। দীর্ঘ প্রবাসজীবনের ইতি টেনে তিনি মায়ের বাড়ির পাশেই বসবাস করবেন বলে জানা গেছে। গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িটিতে চলছে সংস্কার ও নিরাপত্তা জোরদারের কাজ। বাড়ির ভেতরে নতুন সাজে প্রস্তুতি চলছে, বাইরে বসানো হয়েছে কাঁটাতারের বেষ্টনি।

অন্যদিকে, তারেক রহমানের অফিস হিসেবে ব্যবহৃত গুলশান ২-এর ৮৬ নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েও সংস্কার কাজ চলছে পুরোদমে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।

তারেক রহমানের নিরাপত্তা নিয়ে প্রশ্নে ফজলে এলাহী আকবর বলেন, “ভূরাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে তার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সরকারের কাছ থেকে বিশেষ সিকিউরিটি ফোর্সের সহায়তা আশা করছি।”

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্স সংক্রান্ত প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে।

এদিকে, দেশে ফেরার আগে চলতি মাসে তারেক রহমানের ওমরাহ পালনের কথা থাকলেও, বর্তমান পরিস্থিতিতে তা স্থগিত করা হয়েছে। বিএনপি নেতারা জানিয়েছেন, তিনি জাতীয় নির্বাচন শেষে ওমরাহ পালন করবেন।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। ১৭ বছর পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

৩০০-৪০০টি চীনা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কিনছে ইরান

জুলাই ৩০, ২০২৬
এনসিপি

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

জুলাই ২৯, ২০২৬
বিএনপি

ছাত্রলীগের করা মামলা বয়ে বেড়াচ্ছেন ছাত্রদল নেতা তৌহিদ

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৭৫

জুলাই ৩০, ২০২৬

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

জুলাই ৩০, ২০২৬

৩০০-৪০০টি চীনা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কিনছে ইরান

জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version