Tuesday, September 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

গৌরীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু

November 9, 2025
A A

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদলের এক কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম তানজিন আহমেদ আবিদ (৩০)। তিনি ময়মনসিংহ নগরীর দৌলত মুন্সিরোড এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিক উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই আবিদের মৃত্যু হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দেখে মনে হচ্ছে, তিনি স্বাভাবিকভাবেই মারা গেছেন।

এর আগে বিকেলে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন। মনোনয়নবঞ্চিত হন উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরণ।

মনোনয়ন বঞ্চনার পর থেকেই হিরণ সমর্থকরা রেলপথ অবরোধ ও সড়কে আগুন দেওয়ার মতো কর্মসূচি পালন করে আসছিলেন। রবিবার বিকেলে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের সমাবেশ ছিল গৌরীপুর সরকারি কলেজের হোস্টেল মাঠে, আর একই সময়ে হিরণের কর্মসূচি ছিল গৌরীপুর মধ্য বাজারে।

দুই পক্ষের সমাবেশে যাওয়ার পথে মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। এতে মঞ্চ, চেয়ার, মোটরসাইকেল ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর হয়। পরে কিছু দোকানের মালামাল বের করে আগুন দেওয়া হয়।

হিরণের পক্ষের দাবি, তাদের অন্তত ৪০ জন আহত হয়েছে। অপরদিকে, ইকবালের পক্ষের দাবি, তাদের ১০ জন আহত এবং নিহত আবিদ ছিলেন তাদের সমর্থক, যিনি প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে মারা যান।

তবে হিরণের পক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম জানান, সংঘর্ষের সময় তানজিন আহমেদ আবিদ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, “নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি ইকবাল সাহেবের সভায় অংশ নিতে এসেছিলেন বলে জানা গেছে।”

Related Posts

বাংলাদেশ

দরিদ্রদের জন্য বরাদ্দ সেলাই মেশিন নিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী

September 22, 2026
প্রধান সংবাদ

কেরোসিনের দাম এখন ভারতের দ্বিগুণ, পেট্রোলে ১৫ টাকা বেশি

September 22, 2026
প্রধান সংবাদ

ভর্তুকির সার পাচার হচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ভয়াল মাদক

September 22, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাড়িতে এসে গ্রেফতার জেলা যুবলীগ সভাপতি

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দরিদ্রদের জন্য বরাদ্দ সেলাই মেশিন নিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী

September 22, 2026

একদিনে চার আলোচিত হত্যাকাণ্ড: কী ঘটেছিল সেদিন

September 22, 2026

কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

September 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version