বুধবার, জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ভোট হলে জামায়াতের কোনো অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল

নভেম্বর ১১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ নয় মাস সরকার সংস্কারের নামে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসে বেশ কয়েকটি বিষয়ে একমত হয়েছে। এখন সেই সমঝোতার বাইরে গিয়ে যদি সরকার গায়ের জোরে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়, তবে এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীকে সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “তারা ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে। আমরা বিশ্বাস করি, কর্মই বেহেশতের পথ তৈরি করে। মানুষকে ভালোবাসা, নামাজ-রোজা পালন, মিথ্যা না বলা—এসবই আমাদের মুক্তির পথ। জামায়াতের টিকিট কাটলেই কেউ বেহেশতে যাবে না। যারা এমন ভণ্ডামি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে।”

পিআর পদ্ধতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “এ দেশের মানুষ এই পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। আমরা এটি গ্রহণ করব না। কিন্তু জামায়াত বলছে, পিআর পদ্ধতিতেই ভোট করতে হবে। কারণ, তারা জানে—সরাসরি ভোট হলে তাদের অস্তিত্ব থাকবে না।”

এনসিপির প্রসঙ্গে তিনি বলেন, “ওরাও ভোটে পাবে না, তাই জামায়াতের সঙ্গে সুর মিলিয়ে বলছে, পিআর আসতে হবে, সনদ বাস্তবায়ন করতেই হবে। এসব আসলে ভোট পিছিয়ে দেওয়ার চক্রান্ত।”

বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আমরা যেসব সংস্কারে একমত হয়েছি, শুধু সেগুলোর পক্ষেই বিএনপি থাকবে। অন্য কোনো সিদ্ধান্তের দায় বিএনপি নেবে না।”

প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষক নিয়োগের প্রসঙ্গেও তিনি মত দেন। বলেন, “শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য শারীরিক শিক্ষা অপরিহার্য। গান শেখাতেও কোনো অসুবিধা নেই, বরং তারা এতে সুন্দরভাবে বেড়ে উঠবে।”

নির্বাচন পিছিয়ে গেলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করে তিনি বলেন, “এখন দেশের সামনে একটি বড় সুযোগ এসেছে—সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক সরকার গঠন করতে হবে।”

আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “শেখ হাসিনা দিল্লিতে বসে হরতাল ঘোষণা করেছেন, আর ঢাকায় গাড়ি পোড়ানো হচ্ছে। দেশের সম্পদ নষ্ট করা দেশবিরোধী কাজ। সাহস থাকলে দেশে আসুন, জনগণের সামনে রাজনীতি করুন—দিল্লিতে বসে দেশের সর্বনাশ করবেন না।”

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

এনসিপি

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

জুলাই ২৯, ২০২৬
বিএনপি

ছাত্রলীগের করা মামলা বয়ে বেড়াচ্ছেন ছাত্রদল নেতা তৌহিদ

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ

মাদক সেবনের টাকা না পেয়ে দলিল লেখককে পেটাল ছাত্রদল নেতা

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

জুলাই ২৯, ২০২৬

জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম

জুলাই ২৯, ২০২৬

ছাত্রলীগের করা মামলা বয়ে বেড়াচ্ছেন ছাত্রদল নেতা তৌহিদ

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version