রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন। তিনি জানান, ঘটনায় কেউ হতাহত হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, স্থির অবস্থায় থাকা ট্রেনের খালি বগিতে আগুন জ্বলছে।
ওসি জয়নাল আবেদিন বলেন, “রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে আউট লাইনে থাকা একটি কোচে দুর্বৃত্তরা আগুন দেয়। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”







