অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন যে জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি আরও জানান, সংসদে একটি উচ্চকক্ষ (Upper House) গঠন করা হবে, যা আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হবে।
এর আগে, বহুল আলোচিত জুলাই সনদে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। বৃহস্পতিবারই তিনি এই সনদে স্বাক্ষর করেন।
তবে এর আগে ছাত্র-জনতার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, “রক্তের বিনিময়ে লেখা জুলাই সনদে যদি ফ্যাসিবাদী হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি সই করেন, তবে তা গ্রহণযোগ্য হবে না।”







