শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

ইউনূস মৌলবাদীদের এক করেছেন রাস্তায় নামলে ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না

মে ২৬, ২০২৫
A A
ইউনূস মৌলবাদীদের এক করেছেন রাস্তায় নামলে ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না
Share on FacebookShare on Twitter
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গতকাল রোববার এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দেশের আলেম-ওলামাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। আলেম-ওলামাদের তিনি ‘মৌলবাদী’ হিসেবে আখ্যায়িত করেন। অন্যদিকে ড. ইউনূস ক্ষমতায় থাকার জন্য মৌলবাদীদের সংগঠিত করেছেন বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোটের আলোচনা সভায় গয়েশ্বর বলেন, ‘আমরা যদি বলি কালকে রাস্তায় নামব, তাহলে আমার মনে হয় ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না। তাহলে ভবিষ্যৎ কী হবে? এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই, আমরা চাই ড. ইউনূস সফল হোক। ড. ইউনূস সফল মানে আমাদের জুলাই-আগস্টের আন্দোলনের সফলতা।’

ড. ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা আরো বলেন, ‘আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, সে যদি বন্ধ্যা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই।’

ড. ইউনূস মৌলবাদীদের (আলেম-ওলামা) একসঙ্গে করেছেন উল্লেখ করে গয়েশ্বর বলেন, আমরা ন্যাশনালিস্ট পার্টি। আমরা দেখছি যে, এখন জাতীয়তাবাদী শক্তির সঙ্গে যারা আছে অর্থাৎ সোশ্যাল ইকোনমি এবং ক্যাপিটাল ইকোনমি, এটাই তো দ্বন্দ্ব, বাম-ডানের বেশি কিছু না। এখন আরেকটা ন্যাশনালিস্ট পার্টির কাছে মৌলবাদী যেমন, যারা প্রগতিশীল বাম ও মৌলবাদী রাজনীতি করে তারা তেমনই একই চারা। এটা ড. ইউনূস সাহেব ডিভাইড করে দিয়েছেন। মৌলবাদীদের একখানে করে ফেলছেন ক্ষমতায় থাকার জন্য। এই মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করছে। সেই সঙ্গে সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সঙ্গে আঁতাত করছেন বলে অভিযোগ করেন তিনি।

জাতীয় প্রেস ক্লাবে দেশ বাঁচাও বন্দর বাঁচাও আন্দোলনের উদ্যোগে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে এই আলোচনা সভা হয়।

সংগঠনটির প্রধান জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে ও বিএলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটুর সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশের জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান,  বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ বক্তব্য দেন।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

জুলাই-আগস্টের সব ফোনালাপ জনসমক্ষে প্রকাশের দাবি রাজনৈতিক বিশ্লেষকদের

জুলাই ১৭, ২০২৬
বিএনপি

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

জুলাই ১৭, ২০২৬
বাংলাদেশ

সরকারি খালে বাঁধ দিয়ে কর্মীদের মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

জুলাই ১৭, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের লীগ ধর ম্যারাথন

জুলাই ১৭, ২০২৬

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে জবি ক্যাম্পাস ছাড়লেন অধ্যাপক আইনুল

জুলাই ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version