বুধবার, আগস্ট ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন

নভেম্বর ১৪, ২০২৫
A A
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন
Share on FacebookShare on Twitter

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আগামী ১৯ নভেম্বর দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন। কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশ নিতে তার এই সফর বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার এটি প্রথম ভারত সফর। শেখ হাসিনাকে ফেরত পাঠানোসহ বিভিন্ন বিষয়ে ঢাকা–দিল্লি সম্পর্কে উত্তেজনা তৈরি হওয়া প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সফরকালে নিরাপত্তা সম্মেলনে যোগদানের পাশাপাশি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে কূটনৈতিক সূত্রের তথ্য।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, এ সম্মেলন সদস্য দেশগুলোর মধ্যে আঞ্চলিক ও সমুদ্র নিরাপত্তা এবং সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সহযোগিতা জোরদারে গঠিত এই ফোরামটির যাত্রা শুরু হয় ২০১৫ সালে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপকে নিয়ে। তখন নাম ছিল কলম্বো সিকিউরিটি ডায়ালগ। ২০২০ সালে ফোরামের পরিধি বাড়িয়ে এর নাম হয় কলম্বো সিকিউরিটি কনক্লেভ। পরে ২০২২ সালে মরিশাস ও ২০২৩ সালে বাংলাদেশ এতে নতুন সদস্য হিসেবে যোগ দেয়। ফোরামটি মূলত সমুদ্র নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং অন্যান্য আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কাজ করে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশ

সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা থেকেই হামলার সূত্রপাত

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশ

ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ের ঘটনায় শাস্তির দাবি ১২৩০ নাগরিকের

আগস্ট ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ

আগস্ট ৫, ২০২৬

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

আগস্ট ৫, ২০২৬

তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

আগস্ট ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version