মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ের ঘটনায় শাস্তির দাবি ১২৩০ নাগরিকের

আগস্ট ৪, ২০২৬
A A
ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ের ঘটনায় শাস্তির দাবি ১২৩০ নাগরিকের
Share on FacebookShare on Twitter

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের একটি বিয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন অঙ্গনের ১,২৩‍০ জন বিশিষ্ট নাগরিক। তাদের মধ্যে রয়েছেন শীর্ষস্থানীয় আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী এবং অন্যান্য পেশাজীবী।
মঙ্গলবার (৪ আগস্ট) ‘মূল্যবোধ আন্দোলন’-এর মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাত পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ঢাকেশ্বরী মন্দিরে আইন ও প্রচলিত সামাজিক রীতিনীতির বাইরে সমলিঙ্গের একটি বিয়ের ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে কামাল হোসেন নামের এক ব্যক্তি নিজেকে ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারী হিসেবে পরিচয় দিয়ে অপর এক পুরুষকে বিয়ে করেছেন বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে দাবি করা হয়, বাংলাদেশের সংবিধান বা বিদ্যমান আইনে ‘ট্রান্সজেন্ডার’ বা ‘ট্রান্সজেন্ডার নারী’ নামে কোনো পৃথক লিঙ্গের স্বীকৃতি নেই। পাশাপাশি দণ্ডবিধির ৩৭৭ ধারার প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ।

এতে আরও বলা হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ একটি স্থানে এমন ঘটনা ঘটার পরও এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। বিবৃতিতে বলা হয়, মুসলিম-অধ্যুষিত বাংলাদেশের জনগণ ধর্মীয় মূল্যবোধের বিষয়ে সংবেদনশীল। তাই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক ছাড়াও শীর্ষস্থানীয় আলেম ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা রয়েছেন।

উল্লেখযোগ্য স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক মোখতার আহমাদ, মুফতি সাইফুল ইসলাম, শায়খ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ, ড. মোহাম্মদ সরোয়ার হোসেন, আসিফ মাহতাব উৎস, আব্দুল্লাহ আল জাবের, সালাহউদ্দিন আম্মার, সাবেক সচিব নুরুল আলম, অধ্যাপক জুলফিকার হাসান খান, অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর পারভেজ এবং অধ্যাপক ড. মুহাম্মাদ মাকসুদ হোসেনসহ আরও অনেকে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা থেকেই হামলার সূত্রপাত

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশ

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, এক্সক্যাভেটর দিয়ে বাড়ি গুড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশ

২০ বছর মৃত শিক্ষকের বেতন তোলার অভিযোগে তোলপাড়, পলাতক অভিযোগকারী সুপার

আগস্ট ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কাশ্মীর নির্বাচন নিয়ে সংবাদ প্রচারের পর আল জাজিরা ব্লক করল পাকিস্তান

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার আগমন হবে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে: নাহিদ ইসলাম

আগস্ট ৪, ২০২৬

সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা থেকেই হামলার সূত্রপাত

আগস্ট ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version