সোমবার, আগস্ট ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

বালুখেকোরাই নদী রক্ষা আন্দোলন করছে: বিএনপির গণসমাবেশ নিয়ে জামায়াত নেতা বুলবুল

নভেম্বর ১৫, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ভিপি নূরুল ইসলাম বুলবুল বলেছেন, পদ্মা-মহানন্দা নদীর ভয়াবহ ভাঙন রোধ করতে হলে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতেই হবে। প্রশাসনের অনুমতি ছাড়িয়ে অতিরিক্ত বালু উত্তোলনই নদীকে বিপর্যস্ত করে তুলছে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের হরিপুর বোর্ড ঘরে ভোটকেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। তার অভিযোগ—যারা এখন নদী রক্ষার আন্দোলন করছেন, অতীতে তারাই বালুমহাল দখল করে অবৈধ বালু উত্তোলনে জড়িত ছিলেন।

তিনি প্রশ্ন তোলেন, “যারা আজ পদ্মা-তিস্তার পানির হিস্যার আন্দোলন করছে, তারা ক্ষমতায় থাকাকালীন কী করেছে?” তিনি বলেন, অতীতে ক্ষমতায় থেকে তারা দেশকে টানা পাঁচ বছর দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করেছে। এখন আবার ক্ষমতায় এলে দেশকে সন্ত্রাস ও চাঁদাবাজিতে ডুবিয়ে দেবে। ৫ আগস্টের পর তাদের কর্মকাণ্ডেই তা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে দেশ বৈষম্য, প্রতিহিংসা ও রক্তপাতমুক্ত শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত হবে। তিনি দাবি করেন—ইসলামী রাষ্ট্রে সকল ধর্মাবলম্বীর সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে, নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তোলা হবে এবং নারী-শিশু নির্যাতন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “জামায়াত কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থে রাজনীতি করে না; জনগণের কল্যাণে রাজনীতি করে।” তিনি আরেকটি ‘কল্যাণ ও মানবিক বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে জনগণের ভোট চান।

তিনি আরও বলেন—অতীতে ক্ষমতায় থাকা কোনো দলই দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে পারেনি। বরং তাদের শাসনামলে রাজনৈতিক প্রতিপক্ষ এমনকি নিজেদের নেতাকর্মীরাও নিরাপদ ছিলেন না। তিনি বলেন, “যারা লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছে, যারা চাঁদা না পেয়ে মানুষকে পাথর দিয়ে থ্যাঁতলে হত্যা করেছে—তাদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।”

আরওপড়ুন

গণপতি পরিবারে হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করলেন জামায়াত এমপি

২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ‘ইসলামী পরিবর্তন’ আনতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

যুবসমাজের জন্য উদ্যোক্তা তৈরির উদ্যোগ, নৈতিক শিক্ষা, কর্মমুখী প্রশিক্ষণ, বিদেশগামীদের প্রতারণা থেকে রক্ষা, নদীভাঙন প্রতিরোধ, পর্যটন উন্নয়ন, বিশুদ্ধ পানির নিশ্চয়তা এবং ভিলেজ পলিটিক্স বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারও করেন বুলবুল।

হরিপুর বোর্ড ঘরের সভাপতি আলহাজ মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

সম্পর্কিত খবর

গণপতি পরিবারে হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করলেন জামায়াত এমপি
জামায়াত

গণপতি পরিবারে হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করলেন জামায়াত এমপি

আগস্ট ২৪, ২০২৬
২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির
জামায়াত

২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

আগস্ট ২৪, ২০২৬
ইতিহাস সৃষ্টি করেছে জামায়াত পরিস্থিতি হলেও দিচ্ছে না হরতাল
জামায়াত

ইতিহাস সৃষ্টি করেছে জামায়াত পরিস্থিতি হলেও দিচ্ছে না হরতাল

আগস্ট ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাকরি গেল বিএনপির মিডিয়া সেলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীর

চাকরি গেল বিএনপির মিডিয়া সেলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীর

আগস্ট ২৪, ২০২৬
ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন, এক কপির দাম ১০০০ ডলার!

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন, এক কপির দাম ১০০০ ডলার!

আগস্ট ২৪, ২০২৬
ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে  যোগ দেওয়ার আমন্ত্রণ

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ

আগস্ট ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০