বুধবার, জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বিএনপি কর্মীর থাপ্পড়ে বৃদ্ধের মৃত্যু, থানায় অভিযোগ

নভেম্বর ১৭, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা ধুলটপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীর বিরুদ্ধে। পরিবার বলছে, বিএনপি কর্মী সোহেল শেখের মারধর ও গালিগালাজের পরই হার্টের রোগী শামসুল শেখ (৬৫) অসুস্থ হয়ে পড়ে মারা যান। রোববার (১৬ নভেম্বর) নিহতের দ্বিতীয় স্ত্রী লিপি বেগম ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

পরিবারের সদস্যরা জানান, শামসুল শেখের বড় ছেলে রনি শেখের সঙ্গে বিদেশে পাঠানোর বিষয় নিয়ে নাজমুল হাসান নামের এক ব্যক্তির আত্মীয়দের টাকা লেনদেন হয়েছিল। বিদেশে নেওয়ার কথা বললেও তা সম্ভব না হওয়ায় নাজমুলের পক্ষ থেকে টাকা ফেরত দেওয়ার চাপ চলছিল। পরিবার দাবি করছে, যে টাকা তাদের কাছে পাওনা ছিল তা ফেরত দেয়া হলেও, বিএনপি কর্মী সোহেল শেখ ছয় মাস আগে শামসুলের কাছ থেকে জোর করে একটি সাদা স্ট্যাম্পে সই নেন এবং নতুন করে ৬ লাখ টাকা দাবি করেন।

নিহতের প্রথম স্ত্রী রিনা বেগম অভিযোগ করেন, শনিবার বিকেলে নাজমুল, সোহেল শেখ, মনির পাটোয়ারী ও তুজাম শেখ তাদের বাড়িতে এসে গালিগালাজ করেন এবং সোহেল শামসুল শেখকে থাপ্পড় মারেন। হৃদরোগে ভুগছিলেন শামসুল শেখ, মারধরের পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং রোববার ভোরে তিনি মারা যান।

স্পেনে থাকা ছোট ছেলে রাকিব শেখ বলেন, “আমরা দুই ভাই বিদেশে থাকি, আর ওরা পরিবারকে চাঁদাবাজির মাধ্যমে দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিল। ক্ষমতা দেখিয়ে সাদা স্ট্যাম্পে সই নিয়েছে, টাকা না দিয়ে উপায় ছিল না।”

চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত.ম. মাসুদ পারভেজ বলেন, টাকা লেনদেনের বিরোধ থাকলেও কারও বাড়িতে গিয়ে গালিগালাজ বা মারধর করা সম্পূর্ণ বেআইনি। পরিবার অভিযোগ করেছে, পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম জানান, অভিযোগ পেয়েছেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

জুলাই ২৯, ২০২৬
প্রধান সংবাদ

প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি/ভিডিও এআই সৃষ্ট নয়; মিডিয়ায় অসত্য তথ্য

জুলাই ২৯, ২০২৬
এনসিপি

পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন, এটা হতে পারে না, বললেন হাসনাত

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

জুলাই ২৯, ২০২৬

প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি/ভিডিও এআই সৃষ্ট নয়; মিডিয়ায় অসত্য তথ্য

জুলাই ২৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version