শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম খেলা

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বাংলাদেশের ভারত সফর

নভেম্বর ১৯, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

নতুন ওডিআই চ্যাম্পিয়নশিপ সাইকেলের প্রথম সিরিজ হিসেবে ভারত সফরকে কেন্দ্র করে তিন সপ্তাহের ব্যস্ত সফরের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল। এমন সময় হঠাৎ সবকিছু থেমে যায়। আইসিসির নির্ধারিত এফটিপি অনুযায়ী ডিসেম্বরের বাংলাদেশ নারী দলের ভারত সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিসিসিআই।

ডিসেম্বরের মাঝামাঝি তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি খেলতে ভারত যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সম্প্রতি বিসিবিকে জানিয়েছে, বিশ্বকাপ জয়ী নারী দলের খেলোয়াড়দের দীর্ঘ বিরতি দিতে চাইছে তারা। বিশেষ করে উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) আগে দলকে পর্যাপ্ত বিশ্রামে রাখতে চাইছে বলেই এখন সিরিজ আয়োজন সম্ভব নয়।

বিসিবির নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হ্যাঁ, তারা জানিয়েছে যে আলোচিত সিরিজটি আপাতত হচ্ছে না। তবে এটি বাতিল হয়নি শুধু স্থগিত হয়েছে। পরে নতুন সময় চূড়ান্ত করা হবে।

তিনি আরও বলেন, স্থায়ীভাবে থেমে যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ সিরিজটি এফটিপির অংশ। ডব্লিউপিএলের আগে নিজেদের খেলোয়াড়দের বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত।

এই সিরিজের ওয়ানডে পর্ব দিয়েই দুই দলের নতুন আইসিসি নারী ওডিআই চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হওয়ার কথা ছিল। প্রাথমিক পরিকল্পনায় বাংলাদেশ দল ১৪ বা ১৫ ডিসেম্বর ভারত সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

এর আগেও ভারতের সফর সূচিতে পরিবর্তন এসেছিল। ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা থাকা ভারতের পুরুষ দলের বাংলাদেশ সফরও পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়েছে।

বাংলাদেশ নারী দলের স্থগিত হওয়া এই সফরের নতুন সময়সূচি কবে প্রকাশিত হবে—এখন আগ্রহের কেন্দ্রবিন্দু সেটিই।

সম্পর্কিত খবর

খেলা

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

সেপ্টেম্বর ২, ২০২৬
খেলা

‘ব্রাজিলের বিপক্ষে খেললেও বদলাবে না বাংলাদেশের ফুটবল’

আগস্ট ২৬, ২০২৬
খেলা

স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা

আগস্ট ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মুসলিমদের কি ধর্মীয় স্বাধীনতা নেই, ভারতে মসজিদ ধ্বংসের তীব্র নিন্দা ওয়াইসির

সেপ্টেম্বর ৫, ২০২৬

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

সেপ্টেম্বর ৫, ২০২৬

৫ আগস্টের ক্রেডিট দিতে অস্বস্তিতে ভোগে একটি গোষ্ঠী: শিশির মনির

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version