Monday, September 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

মিরপুরে যুবদল নেতা হত্যা: পরিকল্পনাকারী হিসেবে উঠে আসছে পলাতক বিএনপি নেতা মামুনের নাম

November 19, 2025
A A

ঢাকার মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া গুলিতে নিহত হওয়ার ঘটনায় স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান ওরফে মামুনের নাম উঠে এসেছে। কয়েক বছর ধরে বিদেশে অবস্থানকারী মামুনকে এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তদন্ত–সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও লেনদেন–সংক্রান্ত বিরোধ থেকেই কিবরিয়াকে হত্যা করানো হয়েছে। মামুন ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানোর নির্দেশ দেয়। ঘটনার পর স্থানীয়রা জনি ভূঁইয়া নামে একজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ বলেছে, জনি ভূঁইয়াসহ কয়েকজনকে কিবরিয়াকে হত্যা করতে ভাড়া করা হয়েছিল।

স্থানীয়ভাবে প্রভাবশালী মামুন বিদেশে বসেও পল্লবী এলাকার একটি পোশাক কারখানায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ করত। কিছুদিন আগে ওই কারখানায় চাঁদা নিতে গেলে মামুনের লোকজন কিবরিয়াকে বাধা দেয় এবং মামুন ফোন করে সেখানে না যেতে বলে। এছাড়াও পল্লবী থানা যুবদলের কমিটিতে নিজের অনুগত মানুষদের অন্তর্ভুক্ত করতে কিবরিয়াকে চাপ দিয়েছিল মামুন। কিন্তু কিবরিয়া তা মানতে অস্বীকৃতি জানান। এসব বিষয়েই মামুন ক্ষুব্ধ হয়ে ওঠে বলে ধারণা করছে তদন্তকারী সংস্থা।

আরওপড়ুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন গ্রেপ্তার

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ

এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং পলাতক মফিজুর রহমান ওরফে মামুনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Related Posts

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন গ্রেপ্তার
আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন গ্রেপ্তার

September 21, 2026
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ
বিএনপি

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ

September 21, 2026
কুমিল্লায় ছিনতাই ও চাঁদা দাবির অভিযোগে জনতার হাতে ছাত্রদল নেতা আটক
বিএনপি

কুমিল্লায় ছিনতাই ও চাঁদা দাবির অভিযোগে জনতার হাতে ছাত্রদল নেতা আটক

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম এখন কোন দলের এমপি

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন

September 21, 2026
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন গ্রেপ্তার

September 21, 2026
বাবা হারালেন মনিরা শারমিন, এনসিপির শোক

বাবা হারালেন মনিরা শারমিন, এনসিপির শোক

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০