বুধবার, আগস্ট ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

জামায়াতের ৬২ জন এমপি ছিলেন, কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ নেই: ডা. তাহের

নভেম্বর ১৯, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জনগণের মত প্রকাশের নির্বাচন। তিনি বলেন, সংখ্যালঘু বা সংখ্যাগুরু—এভাবে কাউকে আলাদা করে দেখার রাজনীতি জামায়াত করে না। সবার পরিচয় একটাই—বাংলাদেশের নাগরিক। জামায়াত ক্ষমতায় এলে কাউকে নির্যাতন করা হবে না এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে সন্ত্রাস ও দুর্নীতির কোনো স্থান থাকবে না।

তাহের বলেন, অতীতে জামায়াতের দুইজন মন্ত্রী থাকলেও তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ মেলেনি। তিনি নিজেও গ্রেপ্তারের পর সব ধরনের অনুসন্ধানে নির্দোষ প্রমাণিত হন এবং দুদক পরে স্বীকার করে যে তথ্যগত ভুলের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বিভিন্ন সময়ে জামায়াতের ৬২ জন সংসদ সদস্য ছিলেন—কোনো এমপির বিরুদ্ধেই দুর্নীতির মামলা হয়নি।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশীয় রাজনীতির বৃহত্তম দল হলেও এখনও জনগণের আস্থায় পূর্ণভাবে ফিরতে পারেনি। অন্যদিকে, জামায়াতের জনপ্রিয়তার প্রমাণ মিলেছে ড্যাকসু, জ্যাকসু, রাকসু ও চাকসুসহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে, যেখানে শিক্ষার্থীরা ছাত্রশিবিরকে বেছে নিয়েছে। তার দাবি, আগামী নির্বাচন হবে সত্যের পক্ষে অবস্থান নেওয়ার নির্বাচন।

শনিবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়ন জামায়াত আয়োজিত গুনবতী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তাহের। সভায় সভাপতিত্ব করেন গুনবতী ইউনিয়ন জামায়াতের আমির মো. ইউসুফ মেম্বার এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডা. মন্জুর আহমেদ সাকির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদ সদস্য ভিপি শাহাব উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণ মজলিশে শুরা সদস্য আইয়ুব আলী ফরায়েজী, ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ সালেহ, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমির মাও. মোহাম্মদ ইবরাহীম, উপজেলা সেক্রেটারি মু. বেলাল হোসাইনসহ স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক ও হেফাজতে ইসলামের নেতারা।

সম্পর্কিত খবর

জামায়াত

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

আগস্ট ৫, ২০২৬
বাংলাদেশ

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশ

সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা থেকেই হামলার সূত্রপাত

আগস্ট ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ

আগস্ট ৫, ২০২৬

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

আগস্ট ৫, ২০২৬

তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

আগস্ট ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version