Monday, September 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

মানিকগঞ্জে সেই স্কুলবাসে আগুনে দগ্ধ চালকের মৃত্যু

November 19, 2025
A A

মানিকগঞ্জের শিবালয়ে স্কুলবাসে অগ্নিসংযোগে দগ্ধ চালক পারভেজ খান ওরফে তাজেশ খান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। 

সোমবার(১৭ নভেম্বর) সকালে ঢাকা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা তাঁর মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শিবালয় উপজেলার ফলসেটিয়া এলাকায় হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের পার্কিংয়ে রাখা বাসটিতে আগুন লাগানো হয়। অভিযোগ রয়েছে—ঘটনাটি আওয়ামীপন্থি সন্ত্রাসীদের আগুন সন্ত্রাসের অংশ। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা পারভেজ খান আগুন থেকে বের হতে না পেরে মারাত্মকভাবে দগ্ধ হন। রাত ২টার দিকে তাঁকে গুরুতর অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে দ্রুত ঢাকায় পাঠানো হয়, কিন্তু শেষ পর্যন্ত তাঁর জীবন রক্ষা সম্ভব হয়নি।

এদিকে তদন্ত–সংশ্লিষ্ট একটি পুলিশ সূত্র জানিয়েছে, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতাকে এই অগ্নিসংযোগের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিবহন খাতে চাঁদাবাজির সঙ্গে জড়িত ওই নেতা বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠিয়ে সহযোগীদের আগুন দিতে নির্দেশ দেন—তদন্তের প্রাথমিক ধাপেই এমন তথ্য উঠে এসেছে বলে সূত্র দাবি করেছে।

তদন্ত–সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, আগুন দেওয়ার ঘটনায় জড়িত কয়েকজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থলের আলামত, কললিস্ট ও মোবাইল ফিনান্সিয়াল ট্রান্স্যাকশন পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ অগ্রগতি পাওয়া গেছে।

পুলিশ জানায়, বাসটি ঢাকা–আরিচা মহাসড়কের পাশে পার্কিং করা ছিল। পরিকল্পিতভাবেই বাসটিতে আগুন লাগানো হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি বলতে চাচ্ছে না পুলিশ। 

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে মহাসড়কসংলগ্ন এলাকায় নাশকতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তারা দ্রুত দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিহত পারভেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াই ভিকরা এলাকার বাসিন্দা। দৈনন্দিন কাজে ব্যস্ত থাকার কারণে তিনি প্রায়ই বাসেই রাত কাটাতেন—যা শেষ পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।

Related Posts

আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন গ্রেপ্তার

September 21, 2026
এনসিপি

বাবা হারালেন মনিরা শারমিন, এনসিপির শোক

September 21, 2026
আন্তর্জাতিক

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন গ্রেপ্তার

September 21, 2026

বাবা হারালেন মনিরা শারমিন, এনসিপির শোক

September 21, 2026

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version