রবিবার, মে ৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

নারীদের পিছনে রেখে এগিয়ে যাওয়া সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
নভেম্বর ১৯, ২০২৫
A A
নারীদের পিছনে রেখে এগিয়ে যাওয়া সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা
Share on FacebookShare on Twitter

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নারীদের পেছনে রেখে কোনো সমাজই এগোতে পারে না। অগ্রগতির পথে মা–বোনদেরকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসা আয়োজিত হিফযুল কুরআন অ্যাওয়ার্ড–২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হজরত খাদিজা (রা.), হজরত আয়েশা (রা.) ও অন্যান্য নারী সাহাবিদের সম্পৃক্ত করেই রাসুলুল্লাহ (স.) সমাজ বদলে দিয়েছেন ও রাষ্ট্র পরিচালনা করেছেন। যুদ্ধক্ষেত্রেও মুসলিম নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আজ যদি আমরা আমাদের মা, বোন ও কন্যাদেরকে বেশি হারে হাফেজা, আলিমা, মুহাদ্দিসা, চিকিৎসক, প্রযুক্তিবিদ ও বিজ্ঞানী হিসেবে গড়ে তুলতে পারি, তবে তারা সমাজ ও রাষ্ট্রের সর্বত্র কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।

ভেদাভেদ ভুলে নতুন দিনের স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, সবাইকে একে–অপরের হাত ধরে সামনে এগোতে হবে। ইসলামি আদর্শভিত্তিক কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নে নিবরাস মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মানুষকে সম্মান করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমি যদি অন্যকে সম্মান না করি, তাহলে তার কাছ থেকেও সম্মান প্রত্যাশা করা যায় না। আমি যদি ঢিল ছুড়ি, তবে পাটকেল খাওয়ার জন্যও প্রস্তুত থাকতে হবে।” গীবত, পরনিন্দা ও পরচর্চা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি ক্ষুদ্র ভেদাভেদ ভুলে কালেমা তাইয়্যেবার পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন।

আরওপড়ুন

ওমর ফারুক ত্রিপুরা হত্যার প্রতিবাদে ডাকসু ভিপি সাদিক কায়েমের পুরনো ছবি ভাইরাল

৫ মে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিবরাস মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আহমাদ যাবেরী আল-মাদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খুল কুররা হাফেয ক্বারী আব্দুল হক এবং নিবরাস ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।

পরে উপদেষ্টা হাফেযুল কুরআনে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। এ বছর নিবরাস মাদরাসার ১৬৭ জন শিক্ষার্থী হিফযুল কুরআন অ্যাওয়ার্ড পেয়েছে—এর মধ্যে ১৩২ জন বালক এবং ৩৫ জন বালিকা।

সম্পর্কিত খবর

ওমর ফারুক ত্রিপুরা হত্যার প্রতিবাদে ডাকসু ভিপি সাদিক কায়েমের পুরনো ছবি ভাইরাল
বাংলাদেশ

ওমর ফারুক ত্রিপুরা হত্যার প্রতিবাদে ডাকসু ভিপি সাদিক কায়েমের পুরনো ছবি ভাইরাল

মে ৩, ২০২৬
৫ মে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে
বাংলাদেশ

৫ মে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে

মে ৩, ২০২৬
ঢাবি ছাত্রীর আত্মহত্যা, তিন দিনের রিমান্ডে শিক্ষক সুদীপ
বাংলাদেশ

ঢাবি ছাত্রীর আত্মহত্যা, তিন দিনের রিমান্ডে শিক্ষক সুদীপ

মে ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার

    0 shares
    Share 0 Tweet 0
  • চট্টগ্রামে হিন্দু প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও লুটপাট, অভিযুক্ত বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ওমর ফারুক ত্রিপুরা হত্যার প্রতিবাদে ডাকসু ভিপি সাদিক কায়েমের পুরনো ছবি ভাইরাল

ওমর ফারুক ত্রিপুরা হত্যার প্রতিবাদে ডাকসু ভিপি সাদিক কায়েমের পুরনো ছবি ভাইরাল

মে ৩, ২০২৬
বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

মে ৩, ২০২৬
সুদানের রাজধানীতে আরএসএফ-এর ড্রোন হামলা; নিহত ৫ বেসামরিক নাগরিক

সুদানের রাজধানীতে আরএসএফ-এর ড্রোন হামলা; নিহত ৫ বেসামরিক নাগরিক

মে ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০