Monday, September 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

নরসিংদীতে ভূমিকম্পে শিশুসহ নিহত ২, আহত শতাধিক

November 21, 2025
A A

নরসিংদীতে শক্তিশালী ভূমিকম্পে দুই উপজেলায় দেয়াল ধসের ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে জেলাজুড়ে আতঙ্ক দেখা দেয়।

গাবতলী এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ওমর নামে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। অন্যদিকে পলাশ উপজেলার মালিতা গ্রামে দেয়াল ধসে প্রাণ হারান ৭৫ বছরের কাজম আলী। পলাশ থানার ওসি মনির হোসেন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হঠাৎ ভূকম্পন শুরু হলে বাড়িঘর ও ভবন থেকে বের হতে গিয়ে বহু মানুষ আহত হন। সদর, পলাশ, শিবপুরসহ জেলার ছয়টি উপজেলায় এই আহতের সংখ্যা শতাধিক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গুরুতর কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অনেক ভবনের দেয়ালে ফাটল দেখা গেছে, যদিও বড় ধরনের কোনো ভবন ধসেনি।

আরওপড়ুন

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

সদর হাসপাতাল ও বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, পাশাপাশি নরসিংদী পুলিশ সুপার মেনহাজুল আলম। পুলিশ সুপার জানান, জেলায় বিভিন্ন স্থানে আহতের খবর পাওয়া গেছে এবং সাধারণ মানুষের সহায়তায় পুলিশ মাঠে রয়েছে।

উল্লেখ্য, নরসিংদীর মাধবদী ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় একই সময়ে কম্পন অনুভূত হয়।

Related Posts

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি
আন্তর্জাতিক

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

September 21, 2026
‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়
প্রধান সংবাদ

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

September 21, 2026
কাবুলে তুরস্ক-কাতারের উচ্চপর্যায়ের বৈঠক: আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ
আন্তর্জাতিক

কাবুলে তুরস্ক-কাতারের উচ্চপর্যায়ের বৈঠক: আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রুশ হামলায় পুরোপুরি ধ্বংস ইউক্রেনের ইস্পাত শিল্প

রুশ হামলায় পুরোপুরি ধ্বংস ইউক্রেনের ইস্পাত শিল্প

September 21, 2026
পিকনিকে ‘জয় বাংলা’ স্লোগান, অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি

পিকনিকে ‘জয় বাংলা’ স্লোগান, অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি

September 21, 2026
যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০