বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

হাসিনার রাজনৈতিক জীবন কোথায় দাঁড়াবে?

- তুহিন সিরাজী
নভেম্বর ২২, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ ও আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে ব্যাপক আলোচন-সমালোচনা শুরু হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বোচ্চ দণ্ড পাওয়ার পর তিনি আদৌ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবেন কিনা—এ নিয়েও প্রশ্ন উঠছে।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বীর আহমেদ বিবিসি বাংলাকে বলেন, “She is finished—সে শেষ। আমার মনে হয় না তার রাজনৈতিক অবস্থান আগের জায়গায় ফেরার কোনো সম্ভাবনা আছে। যদিও অনেকে বলেন রাজনীতিতে শেষ বলে কিছু নেই, কিন্তু নেতৃত্ব যখন বড় ধরনের ভুল করে, তারও একটা শেষ থাকে।”

অন্যদিকে, শেখ হাসিনা ট্রাইব্যুনালকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ আখ্যা দিয়ে রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন।

বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের পক্ষে শিগগিরই পুনরুদ্ধার বা ঘুরে দাঁড়ানো কঠিন হবে।

অধ্যাপক সাব্বীর বলেন, “তাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব—গোটা পঞ্চাশজন—স্বাভাবিক জীবনে ফিরে আসা তাদের কারও পক্ষেই আগামী পাঁচ-দশ বছরে সম্ভব হবে কিনা—I really doubt (আমার সত্যিই সন্দেহ হয়)। আর তা সম্ভব না হলে দলকে পুনর্গঠিত করাও অত্যন্ত কঠিন হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার রাজনৈতিক পরিসমাপ্তি হলেও দলটিকে তিনি বাঁচাতে পারতেন, যদি জুলাই আন্দোলনে প্রাণহানির দায় স্বীকার করে নিজেই সভাপতির পদ ছাড়তেন। গত এক বছরে তার সামনে এটা করার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু তিনি তা না করে উল্টো দিকেই এগিয়েছেন, যার ফলে আওয়ামী লীগকে আরও বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছেন।”

—

সম্পর্কিত খবর

এনসিপি

শেখ মুজিবের সংবিধান চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

মার্চ ১৯, ২০২৬
বাংলাদেশ

গরু চুরির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

মার্চ ১৮, ২০২৬
বাংলাদেশ

ছাত্রদলের হাত থেকে রেহাই পেলেন না জবি কর্মচারী; বিচার চেয়ে ভুক্তভোগীর আকুতি

মার্চ ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আলি লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি

মার্চ ১৯, ২০২৬

আবার হামলা হলে আরব দেশগুলোর জ্বালানি ধ্বংস করে দেব: ইরান

মার্চ ১৯, ২০২৬

ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতি ঘোষণা

মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version