Saturday, October 17, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home শিক্ষাঙ্গণ

এবার ঢাবির পর বন্ধ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়

November 23, 2025
A A
এবার ঢাবির পর বন্ধ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। পাশাপাশি একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল দ্রুত খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, জকসু নির্বাচন কমিশনার ও প্রক্টর উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত অনুযায়ী ভূমিকম্পপরবর্তী ঝুঁকি এবং শিক্ষার্থীদের মানসিক–শারীরিক অবস্থা বিবেচনায় আগামী ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ২৪ নভেম্বর সকাল ১০টার মধ্যে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

জরুরি পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম চালু রাখতে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সব ক্লাস অনলাইনে নেওয়া হবে। এ সময় কেন্দ্রীয় ও উন্মুক্ত লাইব্রেরি এবং শিক্ষার্থী পরিবহন সেবা বন্ধ থাকবে, তবে প্রশাসনিক অফিস খোলা থাকবে।

ভূমিকম্পের পর ক্যাম্পাসের ভবনগুলোর নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নে বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে জবির লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডীনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৩ ডিসেম্বরের মধ্যে ভবন মূল্যায়ন প্রতিবেদন দেবে, যা পর্যালোচনা করে ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরওপড়ুন

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

সভায় আরও জানানো হয়, জকসু নির্বাচন সংক্রান্ত কার্যক্রম নির্বাচন কমিশন নিজ বিবেচনায় পরিচালনা করবে।

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তার বাইরে আর কিছু ভাবার সুযোগ নেই। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা মেনে চলা হবে।”

Related Posts

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ
বাংলাদেশ

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

October 15, 2026
এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে
প্রধান সংবাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026
গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ

গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

October 14, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ফ্যাসিস্ট হাসিনার অর্থ জোগানদাতা দিলীপ আগরওয়ালার উপস্থিতি

স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ফ্যাসিস্ট হাসিনার অর্থ জোগানদাতা দিলীপ আগরওয়ালার উপস্থিতি

October 17, 2026
রিসোর্টে ভয়াবহ আগুন: নিহত বেড়ে ১০, আহত ৯

রিসোর্টে ভয়াবহ আগুন: নিহত বেড়ে ১০, আহত ৯

October 17, 2026
৮৩ পিস ইয়াবাসহ ওয়ার্ড বিএনপির সভাপতি আটক

৮৩ পিস ইয়াবাসহ ওয়ার্ড বিএনপির সভাপতি আটক

October 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০