শনিবার, জুলাই ১৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ঢাবিতে এক হলের ছাত্রদল নেতা অন্য হলের গেস্টরুমে গিয়ে নারীসহ আটক

নভেম্বর ২৪, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক নারীসহ ‘অপ্রীতিকর অবস্থায়’ হাতেনাতে আটক হয়েছেন স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের ইনডোর গেমস সম্পাদক শাহরিয়ার তানজিল। রবিবার (২৩ নভেম্বর) বিকেলের দিকে হলের গেস্টরুমে এ ঘটনা ঘটে।

হল প্রশাসন জানায়, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে শিক্ষার্থীদের অনেকেই হলে না থাকায় গেস্টরুম ছিল প্রায় ফাঁকা। এ সুযোগে শাহরিয়ার তানজিল এক নারীকে নিয়ে সেখানে অবস্থান করেন। তবে হলের নিয়ম অনুযায়ী পারিবারিক সদস্য ছাড়া অন্য কোনো নারীকে গেস্টরুমে আনা নিষিদ্ধ—এ সংক্রান্ত নোটিশ গেস্টরুমের দরজায়েও সাঁটানো রয়েছে।

অভিযোগ ওঠে, দুজনকে ‘অপ্রীতিকর অবস্থায়’ শনাক্ত করার পর হল প্রশাসনের পক্ষ থেকে নোটিশটি পড়ে গেস্টরুম ত্যাগ করতে বলা হলেও শাহরিয়ার তানজিল সেখানে থেকে যান এবং ছাত্রদলের কয়েকজনকে ফোন দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাকে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়।

শাহরিয়ার তানজিল দাবি করেন, “ঘটনা আসলে অপ্রীতিকর কিছু ছিল না। আমার একজন মেহমান এসেছিল, সে বসতে চেয়েছিল। গেস্টরুমে কর্মচারী ছিল, তারা কিছু বলেনি—তাই ভেবেছি বসা যাবে।” তিনি আরও বলেন, আটক হওয়ার আগেই তিনি প্রক্টরিয়াল টিমকেই ফোন দেন নিজের ও তার অতিথির নিরাপত্তার জন্য। নিয়ম ভঙ্গের ব্যাপারে তিনি স্বীকার করেন যে নিয়মটি আগে খেয়াল করেননি।

আরওপড়ুন

যুবককে আটক করে ১০০ রাকাত নফল নামাজ আদায় ও তওবা করালেন গ্রামবাসী

মাদারীপুরে ৬৪ হাজার টাকাসহ ঘরছাড়া শিশু উদ্ধার

ছাত্রদল নেতাদের ফোন দেওয়ার বিষয়ে তিনি বলেন, “রাজনৈতিক কারণে নয়, ব্যক্তিগত পরিচয়ের একজন সিনিয়র ভাইকে ফোন করেছিলাম পরিস্থিতি বুঝে কথা বলার জন্য।” ঘটনাটিকে তিনি “ভুল বোঝাবুঝি” বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি দেন।

সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী জানান, শাহরিয়ার তানজিল এ এফ রহমান হলের শিক্ষার্থী হলেও সঙ্গে থাকা মেয়েটি বহিরাগত। তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

যুবককে আটক করে ১০০ রাকাত নফল নামাজ আদায় ও তওবা করালেন গ্রামবাসী
বাংলাদেশ

যুবককে আটক করে ১০০ রাকাত নফল নামাজ আদায় ও তওবা করালেন গ্রামবাসী

জুলাই ১৮, ২০২৬
মাদারীপুরে ৬৪ হাজার টাকাসহ ঘরছাড়া শিশু উদ্ধার
বাংলাদেশ

মাদারীপুরে ৬৪ হাজার টাকাসহ ঘরছাড়া শিশু উদ্ধার

জুলাই ১৮, ২০২৬
‘চাঁদা না পেয়ে’ যুবদল নেতাকে পেটালেন ছাত্রদলের ৩ নেতা
বিএনপি

‘চাঁদা না পেয়ে’ যুবদল নেতাকে পেটালেন ছাত্রদলের ৩ নেতা

জুলাই ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুবককে আটক করে ১০০ রাকাত নফল নামাজ আদায় ও তওবা করালেন গ্রামবাসী

যুবককে আটক করে ১০০ রাকাত নফল নামাজ আদায় ও তওবা করালেন গ্রামবাসী

জুলাই ১৮, ২০২৬
মাদারীপুরে ৬৪ হাজার টাকাসহ ঘরছাড়া শিশু উদ্ধার

মাদারীপুরে ৬৪ হাজার টাকাসহ ঘরছাড়া শিশু উদ্ধার

জুলাই ১৮, ২০২৬
‘চাঁদা না পেয়ে’ যুবদল নেতাকে পেটালেন ছাত্রদলের ৩ নেতা

‘চাঁদা না পেয়ে’ যুবদল নেতাকে পেটালেন ছাত্রদলের ৩ নেতা

জুলাই ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০